নিউইয়র্কে ‘বাংলা চ্যানেল’ বর্ষপূর্তি উদযাপন করলো

সন্ধান২৪.কম :  নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় টিভি ‘বাংলা চ্যানেল’ দ্বিতীয় বছরে পা রাখলো । গত বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের নিজস্ব কার্যালয়ে দিনটিকে স্মরণীয় করে রাখতে  শুভেচ্ছা বক্তব্য এবং কেক কাটার আয়োজন করা হয়।
বাংলাদেশি কমিউনিটির অনেকেই ‘বাংলা চ্যানেলে’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে  আসেন । অতিথিদের স্বাগত  জানিয়ে  প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বাংলা চ্যানেলের চেয়ারম্যান এ কে এম ফজলুল হক এবং প্রেসিডেন্ট ও সিইও শাহ জে. চৌধুরী।
ফুল দিয়ে শুভেচ্ছা জানান নিউইয়র্কের বর্ণমালা নিউজের সম্পাদক মাহফুজুর রহমান,দৈনিক ইত্তেফাক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম, সাপ্তাহিক ঠিকানার বার্তা সম্পাদক মিজানুর রহমান, এটিএন বাংলা ইউএসএ’র বার্তা সম্পাদক কানু দত্ত, কমিউনিটি অ্যাক্টিভিস্ট গোপাল সান্যাল, আইটি বিশেষজ্ঞ শুভ রায়,  ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের ফাউন্ডার শাহ্ শহীদুল হক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম, এটিভির প্রেসিডেন্ট ও প্রধান সম্পাদক ফরিদ আলম, বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের সিনিয়র স্টাফ রিপোর্টার আবুল কাশেম প্রমুখ।

বাংলাদেশ থেকে টেলিফোনে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য এবং গোপালগঞ্জ-১ আসনের এমপি কর্নেল (অব.) ফারুক খান, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন এমপি, বাংলাদেশ কমিউনিকেশনস স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ প্রমুখ। তারা বাংলা চ্যানেলের  সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান বাংলা চ্যানেলের চেয়ারম্যান এ কে এম ফজলুল হক, প্রেসিডেন্ট শাহ জে. চৌধুরী এবং ভাইস প্রেসিডেন্ট ফৌজিয়া জে চৌধুরী।

প্রতিষ্ঠার এক বছরে নিউইয়র্কের সীমান পেড়িয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাংলাদেশি কমিউনিটি এবং ভারতের পশ্চিমবঙ্গে জনপ্রিয়তা পেয়েছে চ্যানেলটি। আইপি টিভি বক্স, আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপ, নিজস্ব ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুক পেজের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি দেখা যায় বাংলা চ্যানেল।

 

Exit mobile version