সন্ধান২৪.কম ডেস্ক ঃ বীণাপাণি সংঘ ইউএসএ‘র সরস্বতী পূজা বৃহস্পতিবার (২৬ শে জানুয়ারী) সকাল ১১ টা থেকে রাত ১২ টা পর্যন্ত উডসাইড কুইন্স প্যালেসে পালন করা হবে।
পূজা পরিক্রমা : মঙ্গলঘট স্থাপন: সকাল ১১ টায়, পূজা অর্চনা : দুপুর ১২ টায়, অঞ্জলী প্রদান : দুপুর ১ টায়, হাতে খড়ি : দুপুর ২ টায়, শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা : বিকাল ৩ টায়, গীতা দান : বিকাল ৪ টায়, মহাপ্রসাদ বিতরণ : বিকাল ৫ টায়, সাংস্কৃতিক অনুষ্ঠান: সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত। সঙ্গীত পরিবেশন করবেন উপমহাদেশের স্বনামধন্য শিল্পী শুভ্র দেব। এছাড়াও সঙ্গীত পরিবেশন করবেন কৃষ্ণা তিথী, মিলন রায়, তমা চক্রবর্ত্তী। নৃত্যাঞ্জলি ড্যান্স গ্রুপের পরিবেশনায় নৃত্য পরিবেশন করা হবে।
অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন সভাপতি কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক সুমন দাস,উত্তম মন্ডল,সহ সভাপতি বিমল কর ও রঘু নাথ,কোষাধ্যক্ষ অভিষেক দে, সাংগঠনিক সম্পাদক স্বপন রায়,প্রচার সম্পাদক নিখিল ভৌমিক প্রমূখ।
নিউইয়র্কে বীণাপাণি সংঘের সরস্বতী পূজা ২৬ জানুয়ারী
