সন্ধান২৪.কমঃ গত ১ নভেম্বর সন্ধায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল সমাবেশ করেছে। এরপর জুইস সেন্টারে আলোচনা সভার আয়োজন করে। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী।

ডাইভার সিটি সমাবেশে যুক্তরাষ্ট্র যুবদলের নেতা-কর্মীদের উপস্থিতিতে শান্তির পায়রা এবং বেলুন উড়িয়ে কর্মসূচির শুভ সূচনা করেন প্রধান অতিতি সাবেক এমপি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নিলুফার চৌধুরী মনি বলেন,বর্তমান সরকার জেল-জুলুম-অত্যাচার নির্যাতনে হিটলার ও মুসোলিনিকেও হার মানিয়েছে।
তিনি বলেন, মামলা-হামলা-গুমের আতংকে পালিয়ে যারা এই আমেরিকায় এসেছেন, যারা কষ্টার্জিত অর্থ রেমিটেন্স করছেন, পাশাপাশি একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে আর্থিক সহায়তা দিয়ে যারা আমাদেরকে উজ্জীবিত করছেন। বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের সবাইকে দেশে ফিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।
উদ্বোধনী বক্তব্যে যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী যুবদলের সকলকে সবকিছুর উর্ধ্বে উঠে বাংলাদেশে গণতন্ত্র পুনদ্ধারের আন্দোলন-সংগ্রামে গুরত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
দলের সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় জুইস সেন্টারে যুবদলের রাজনৈতিক ইতিহাস-ঐতিহ্য নিয়ে আলোচনা হয়। এখানে আলোচনায় অংশ নেন মোহাম্মদ কাশেম,জহিরুল ইসলাম মোল্লা, হেলাল রহমান,মিজানুর রহমান মিজান,আমানত হোসেন আমান, রফিকুল ইসলাম ডালিম, সারোয়ার খান বাবু, কাজী আমিনুল ইসলাম স্বপন,বিএম বাদশা, মাসুদ রানা,আল মামুন সবুজ,আহসান উল্লা মামুন, সালেহ আহমেদ রুবেল, রাহিমুল ইসলাম প্রিন্স, এমদাদ তরফদার প্রমুখ।
ডাইভারসিটিতে যুবদলের প্রতিষ্ঠা বাষির্কীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর একটি শোভাযাত্রা জুইস সেন্টারে রওনা দেয়। এখানে শুরুতেই হাফেজ শাহবাজ আহমেদ দোয়া পরিচালনা করেন। দুটি অনুষ্ঠানে ব্রুকলীন, ব্রঙ্কস, জ্যামাইকাসহ বিভিন্ন এলাকার যুবদল নেতা-কর্মীরা শ্লোগানসহ যোগ দেন।