সন্ধান২৪.কম ঃ নিউইয়র্কে ‘পিঠাউৎসব’র মধ্য দিয়ে বাঙালীর চিরায়ত সংস্কৃতিকে তুলে ধরলো শোটাইম মিউজিক।
১৯ ফেব্রুয়ারি শনিবার কুইন্স প্যালেসে এই নান্দনিক আয়োজনে স্বাগত বক্তব্য করেন শোটাইমমিউজিকের প্রধান আলমগীর খান আলম। শুভেচ্ছা বক্তব্য করেনডাঃ চৌধুরী সারওয়ারুল হাসান, গোল্ডেন এইজ হোমকেয়ারের সত্ত্বাধিকারী শাহনেওয়াজ, কমিউনিটির নেতা ও জেবিবিএর সভাপতি গিয়াস আহমেদ, নুরুল আজিম,আহসান হাবীবসহ আরোঅনেকে।

উৎসবে সাজানো কয়েকটি স্টলে দেখা যায় বাঙালির ঐতিহ্যবাহী পুলি, ভাপা, চিতই, পাটি সাপটা, মাংস পিঠা, নকশা, পাকন, শামুক, ডিম, মিঠা, ক্ষীরপুলি, নারিকেল পুলি, আনারকলি, দুধসাগর, সন্দেশ, চিতইপিঠা। পিঠার প্রদর্শনের আয়োজন করেন খায়রুল ইসলাম খোকন ও বাবু।

পিঠা উৎসবে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের অভিনন্দন জানিয়ে শোটাইমের কর্নধার আলমগীর খান আলম বলেন,আবহমান বাঙালীর সংস্কৃতিকে প্রবাসের নতুন প্রজন্মকে চিনিয়ে দিতেই এই পিঠা উৎসবের আয়োজন। আর এই আয়োজনের মধ্য দিয়েই আমারা আমাদের মূল শেকড়কে খুঁজে পাই। তিনি অল্প কয়েক দিনের মধ্যেই আর একটি পিঠা উৎসব করবে বলে তিনি ঘোষনা দেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন মজিদ ডিজায়ারের ড্যান্স.রানো নেওয়াজ, চন্দন চৌধুরী, শাহমাহবুব, কামরুজ্জামান বকুল, ত্রিনিয়া, মনিকা দাস, আমানত হোসেন আমান ও অনিক রাজ। উপস্থপনায় ছিলেন সেলিম ইব্রাহিম ও সোনিয়া সিরাজ।


