গত রোববার, ৩ জুলাই শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউ এস এ- রথ যাত্রা মহোৎসব উৎযাপন করে। রথ যাত্রার প্যারেড শুরু হয় ১৭৫/হীল সাইড এবং শেষ হয় ১৬২/হীল সাইডে।
রথ যাত্রা উপলক্ষ্যে কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট ডুনুবেন রির্চাড জুনিয়র প্রেরিত শুভেচছা বাণী পাঠ করেন তার প্রতিনিধি চীফ ইঞ্জিনিয়ার মোহামেদ সাদিক। কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট ডুনুবেন রিচার্ড জুনিয়র, শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের তিনজন কর্মকর্তাকে তাঁদের সামাজিক কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ তিনটি সম্মাননা প্রদান করেন। যাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে, তাঁরা হলেন – শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের বর্তমান চেয়ারম্যান ডা. শ্রী প্রভাত চন্দ্র দাস, প্রেসিডেন্ট শ্রী অজিত চন্দ, ও প্রাক্তন প্রেসিডেন্ট ও বর্তমান ডাইরেক্টর শ্রী রঞ্জিত রায়। রথ যাত্রার শুরুতেই মোহামেদ সাদিক উপস্থিত সকল ভক্তবৃন্দের উপস্থিতিতে সম্মাননা তিনটি হস্তান্তর করেন। রথে জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার পাশে উপবিষ্ট ছিলেন – শ্রী জগদীশ ব্রহ্মচারী, শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী মহেস্কা প্রভু।
প্যারেড শেষে রথ যাত্রার মাহাত্ম নিয়ে বক্তব্য রাখেন – ইস্কন-এর ভক্ত শ্রী নিত্যানন্দ প্রভু ও জগদীশ ব্রহ্মচারী। বক্তব্য রাখেন শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের বর্তমান সভাপতি শ্রী অজিত চন্দ, পরিচালনা পরিষদের সেক্রেটারী শ্রী সুভাষ সাহা, কার্যকরী পরিষদের প্রাক্তন সেক্রেটারী শ্রী প্রদীপ কুÐু। সব শেষে উপস্থিত ভক্তবৃন্দ ও ১০৭ প্রিসিন্ক্ট পুলিশ অফিসারদেরকে ধন্যবাদ জানান রথ যাত্রার আহŸায়ক শ্রী সুশীল সাহা।
রথযাত্রা ছাড়াও গত ১ জুলাই, শুক্রবার তিথি অনুসারে জগদীশ ব্রহ্মচারীর পৌরহিত্যে জগন্নাথ দেবের পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে এই প্রজন্মের ছেলেমেয়েরা বৈদিক মন্ত্র, জগন্নাথ দেবের
প্রণাম মন্ত্র ও ভজন কীর্তন পরিবেশন করে। রথ যাত্রা উৎসবের সম্মানিত আহŸায়ক পরম ভক্ত শ্রী সুশীল সাহা শ্রীমদ্ভগবদ্গীতার নবম অধ্যায় পাঠ করেন।
প্যারেড শেষে ভক্তগণকে সুস্বাদু প্রসাদে আপ্পায়ন করা হয়।
নিউইয়র্কে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের রথ যাত্রা উদ্যাপন
