সন্ধান২৪.কমঃ গত ৫ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে সদ্য প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ স্মরণে শোক সভা হয়েছে।
সভায় বক্তারা মাইন উদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ব্যক্তিগত জীবনে মাইন উদ্দিন আহমেদ ছিলেন একজন আলোকিত মানুষ, আপাদমস্তক সাংবাদিক,নিভৃতচারী মানুষ। নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের মতো দেশে অনেকটা বিনা চিকিৎসায় সাংবাদিক মাইন উদ্দিন অসময়ে-ই চলে গেলেন। তার আকস্মিক মৃত্যুতে নিউইয়র্কের সাংবাদিকরা একজন ঘনিষ্ট স্বজনকে হারালো।
নিউইয়র্ক বাংলা ডট কম সম্পাদক আকবর হায়দার কিরণের আয়োজনে এবং সঞ্চালনায় এই স্মরণ সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন সাংবাদিক আবিদ রহমন।
সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এবং বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন এর সিইও আবু তাহের (ভার্চুয়ালী), সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সিনিয়র সাংবাদিক মাহমুদ খান তাসের, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম,সাংবাদিক মনির হায়দার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান,প্রবীণ প্রবাসী নাসির আলী খান পল,মুক্তিযোদ্ধা ড. আব্দুল বাতেন,মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান,মিনহাজ আহমেদ শাম্মু, একেএম নূরুল হক, সাপ্তাহিক ঠিকানা’র বার্তা সম্পাদক ও দৈনিক ইত্তেফাক-এর বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম, টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা’র বিশেষ প্রতিনিধি সালাহউদ্দিন আহমেদ, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী, বিশিষ্ট সাংবাদিক মনিজা রহমান, ভিওবির নিউজ প্রেজেন্টার আইরিন রহমান,শো টাইম মিউজিক এর কর্ণধার আলমগীর খান আলম, সাংস্কৃতিক কর্মী মোশাররফ হোসেন,গোপাল স্যানেল প্রমুখ।
সভায় মরহুম মাইন উদ্দিন আহমেদ-এর পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন পুত্র রিয়াজ আহমেদ এবং মাইন উদ্দিন আহমেদ-এর লেখা কবিতা পাঠ করেন পারভীন সুলতানা।
সভায় মাইন উদ্দিন আহমেদের পুত্র রিয়াজ আহমেদ বলেন, আব্বা বাংলাদেশ অবজারভার, দি ইন্ডিপেন্ডেন্ট সহ বিভিন্ন ইংরেজী পত্রিকায় কাজ করতেন, কোথাও নিয়মিত বেতন হতো না। মাসের পর মাস অর্থকষ্টে থাকতে হতো আব্বাকে। সংসার চালাতে জীবনের বেশীরভাগ সময় আব্বাকে দিনে ও রাতে দুই শিফটে চাকরী করতে হয়েছে। অনেক কষ্ট করে তিনি আমাদের মানুষ করেছেন।
উল্লেখ্য, ঢাকা জাতীয় প্রেসক্লাব ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অন্যতম সদস্য এবং নিউইয়র্ক বাংলা ডটকম এর বিশেষ প্রতিনিধি মাইন উদ্দিন আহমেদ ৬৯ বছর বয়সে গত ১ জানুয়ারী রোববার দিবাগত রাত ১১টা ২৯ মিনিটে জ্যামাইকা মেডিক্যাল সেন্টারে (হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।


