সন্ধান২৪কমঃ গভীর শ্রদ্ধায় গত ১১ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় ব্রঙ্কসের নিরব পার্টি হলে পালিত হয়েছে বাংলাদেশের খ্যাতি সম্পন্ন পার্লামেন্টারিয়ান,মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার সুরঞ্জিত সেনগুপ্তের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। দেশবরেণ্য এ রাজনীতিবিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফরাসত আলী। প্রধান আলোচক ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফায়েল চৌধুরী।
সংগঠনের সভাপতি রুহেল চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র উদীচীর সভাপতি সুব্রত বিশ্বাস, অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, স্মৃতি পরিষদের উপদেষ্টা আব্দুর রহিম বাদশা, মোহাম্মদ এন মজুমদার,মির্জা মামুন রশিদ,সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ,শেখ আতিকুল ইসলাম,শাহিন আজমল,সাখাওয়াত আলী, মনোয়ারুল ইসলাম,তপন কান্তি দে, মিনহাজ আহমেদ,আকবর হায়দার কিরণ প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত একটি নাম নয়, একটি ইতিহাস। তিনি ছিলেন সাহসী, সৎ ও দেশ প্রেমিক রাজনীতিবিদ। গণতন্ত্র ও অসাম্প্রদায়িক রাজনীতির বলিষ্ঠ কণ্ঠস্বর। দেশের যেকোন ক্রান্তিকালীন সময়ে তাঁর ছিল অনন্য ভূমিকা।


