নিউইয়র্ক আপনারা কাছের মানুষের মরদেহ জৈব সার করে নিতে পারেন

সন্ধান২৪.কমঃ নিউইয়র্ক রাজ্যের প্রশাসন মানুষের মরদেহ জৈব সারে পরিণত করার অনুমতি দিল। এর ফলে চাইলে মৃত ব্যক্তির আত্মীয়-স্বজনরা তাদের সেই মরহেদ থেকে জৈব সার তৈরী করে নিতে পারেন ।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল শনিবার এটির অনুমোদন দিয়েছেন। মানবদেহ জৈব সারে পরিণত করার অনুমতির দিক থেকে নিউইয়র্ক দেশটির ষষ্ঠ অঙ্গরাজ্য।

কেউ মারা যাওয়ার পর মৃতের নিকটত্মীয়রা চাইলে প্রিয়জনের মরদেহ জৈব সারে পরিণত করতে পারেন। মাটিতে সমাধিস্থ কিংবা দাহ করার পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছে।
নির্দিষ্ট প্রক্রিয়ায় একটি কন্টেনারে মরদেহ রেখে ঢাকনা বন্ধ করে দিতে হবে। এই অবস্থায় কয়েক সপ্তাহ থাকার পর মরদেহ পচে জৈব সারে পরিণত হবে।
২০১৯ সালে আমেরিকায় এই ধরনের জৈব সার বানানোর অনুমতি প্রথম ওয়াশিংটন দিয়েছিল। এরপর ধীরে ধীরে কলোরাডো, ওরেগন, ভারমন্ট ও ক্যালিফোর্নিয়ায় এই প্রক্রিয়া চালু হয়। এবার নিউইয়র্কে তা চালু হল।
কনটেইনারের মধ্যে মরদেহের সঙ্গে উডচিপস, আলফালফা এবং খড় ঘাসের মতো নির্বাচিত উপকরণ রাখা হলে জীবাণুর প্রভাবে ধীরে ধীরে ভেঙে যায়। এই প্রক্রিয়ায় প্রায় মাসখানেকের মধ্যেই মরদেহ জৈব সারে পরিণত হয়ে যায়।


জানা গেছে, কন্টেনারের মধ্যে মরদেহের সঙ্গে উডচিপস, আলফালফা এবং খন্ড ঘাসের মতো নির্বাচিত উপকরণ রাখা হলে জীবাণুর প্রভাবে ধীরে ধীরে ভেঙে যায়। এই প্রক্রিয়ায় প্রায় মাসখানেকের মধ্যেই মরদেহ জৈব সারে পরিণত হয়ে যায়। এরপর সংক্রামকগুলো মেরে ফেলার জন্য জৈব সার গরম করা হয়। তারপর মৃত ব্যক্তির প্রিয়জনের হাতে সেই জৈব সার তুলে দেওয়া হয়। যা ফুল, শাকসবজি বা গাছ লাগাতে ব্যবহার করা যেতে পারে।

Exit mobile version