সন্ধান২৪.কম: রবিবার (২৬ মার্চ) দুপুরে বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশিদের রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটকে ‘বাংলাদেশ স্ট্রিট’ নামে ফলক উম্মোচন করা হয়েছে। এই রাস্তাটি হওয়ার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের একটি স্বপ্ন পূরণ হলো।

আমেরিকার মূলধারার রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরা যখন ‘বাংলাদেশ স্ট্রিট’ নামফলক উন্মোচন করেন তখন পুরো এলাকা মুখরিত হয়ে উঠে ‘জয়বাংলা’ স্লোগানে এবং ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ জাতীয় সঙ্গীতে।
বাংলাদেশ স্ট্রিটের নামফলক উম্মোচন করেন জ্যাকসন হাইটস ও এলমহার্স্ট এলাকার নবনির্বাচিত ২৫ জ্যাকসন হাইটসের কাউন্সিল মেম্বার শেখর কৃষ্ণান। বাংলাদেশ স্ট্রিটের নামফলক উম্মোচন অনুষ্ঠানে বক্তব্য করেন কংগ্রেস সদস্য গ্রেস মেং,অ্যাসেম্বলি সদস্য ক্যাটালিনা ক্রুজ।অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন নেতা মিলন রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে শেখর কৃষ্ণান বলেন, ‘ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে বাঙালিরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজ এই সড়কের নাম ‘বাংলাদেশ স্ট্রীট’ করতে পেরে আমার প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি।
তিনি বলেন,নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও ভাষাকে কেন্দ্র করে বাংলাদেশিরা নিউইয়কেও এক গুরত্বপূর্ণ কমিউনিটি গড়ে তুলেছে।
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ)এর সাবেক ও বর্তমান কর্মকর্তারাসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত ১৬ ফেব্রুয়ারি সিটি কাউন্সিলের সভায় ‘বাংলাদেশ স্ট্রিট’ নামকরণের সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগ নিলে পরে ৪৭-০ ভোটে তা পাস হয়। সেই থেকে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের নামকরণ করা হয় ‘বাংলাদেশ স্ট্রিট’। বিলটির সিদ্ধান্ত নম্বর হলো- আইএনটি ৮৯৭।
প্রসঙ্গত ঃ বাংলাদেশ ষ্ট্রীট নাম হওয়ার ক্ষেত্রে জ্যাকসন হাইটসের কয়েকজনের গুরত্বপূর্ণ ভূমিকা থাকলেও,তাদের কাউকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হয় নাই।
জ্যাকসন হাইটসের কুইন্স বরোর সবচেয়ে গুরত্বপূর্ণ ও ব্যবসায়ীক এলাকা। ৩৭ অ্যাভিনিউয়ের ৭৩ স্ট্রিটের নাম হলো ‘বাংলাদেশ স্ট্রিট’ ।