সন্ধান২৪ডট কমঃ নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী কাল তাকে আদালতে হাজির করা হবে।
মিজানুর রহমান চৌধুরী
স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে যুবলীগের এই নেতাকে জ্যাকসন হাইটস এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। যুবলীগের ওই নেতার নাম মিজানুর রহমান। তথ্যসুত্র ঃ নিউইয়র্ক বাংলা।
আজ দুপুরে আখতার হোসেনের ওপর এই মিজানুর রহমান ডিম নিক্ষেপ করেছে বলে নিশ্চিত করেন বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ।তিনি বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের পলাতক নেত্রীর নির্দেশে পূর্ব ঘোষণা দিয়ে এ জঘন্যতম মব সৃষ্টি করেছে। আমরা এসব চিহ্নিত সন্ত্রাসীকে আটক করার দাবি জানিয়েছিলাম।’

একটি সুত্র থেকে জানা যায়, ঘটনাস্থলে মিজানুর রহমানের সাথে জেএফকে-তে ডিম নিক্ষেপ নিয়ে তর্কাতর্কি হয়। এ সময় মিজানুর রহমান তাকে চাকু দিয়ে আক্রমণ করতে আসে বলে অভিযোগকারী পুলিশকে খবর দেয়। অভিযোগকারী তার মোবাইলে ধারণ করা ডিম ছোঁড়ার ভিডিও পুলিশকে দেখান বলে জানা যায়।
ঘটনাস্থলে পুলিশ আসলে মিজানুর রহমান পুলিশকে বলেন, তার কাছে কোন চাকু ছিল না তার প্রমান সিসিটিভি দেখলেই পাওয়া যাবে। এর পর পুলিশ তাকে তল্লাশী করে এ ধরণের কোন অস্ত্র পান নাই।
এর পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেন তাকে গ্রেপ্তার করা হলো জানতে চান ও ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দেন।


