সন্ধান২৪.কম : গত ১ জুলাই কুইন্সের লাগোর্ডিয়া এয়ারপোর্ট মেরিয়টের ব্যাংকুয়েট হলে নিউ ইয়র্কে ঢাবির সাবেক শিক্ষার্থীরা পালন করল ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী।
অনুষ্ঠানের শুরুতে পরিবেশন করা হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত। এর পর জন্মদিনের কেক কাটা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক্ব মুহাম্মদ শহীদুল্লাহর উপস্থাপনায় বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থীদের মধ্যে ড. এনাম সরকার, সাংবাদিক আবুল কাশেম, কবি কাজী জহিরুল ইসলাম, মাহমুদ খান মেনন, মুক্তি জহির, কায়েস মোহাম্মদ আলমগীর, ড. ইব্রাহীম খলিল, সিলভিয়া সাবরিন, মো. খলিলুর রহমান, হজরত আলী, আনোয়ার খান, আরেফিন তুলু, ইমামুদ্দিন, ইকবাল মাসুদ, শামীমা জাহান, রুবি আফরিন এবং ফাতিমা মৌসুমী।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন প্রাক্তন শিক্ষার্থী লেখক কাজী জহিরুল ইসলাম ও ড. ইব্রাহীম খলিলের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।
প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের ঋণের শেষ নেই। আমাদের জীবনকে আমূল বদলে দিয়েছে এই একটি প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয় মানুষকে উদার হওয়ার শিক্ষা দেয়, মানুষের জন্য জীবন উৎসর্গ করার শিক্ষা দেয়।
বক্তারা আরও বলেন, পৃথিবীর ইতিহাসে এটিই একমাত্র বিশ্ববিদ্যালয়, যেটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়েএকটি জাতির জন্ম দেয়ার ব্যাপারে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । দেশ স্বাধীন হওয়াসহ সকল বড় বড় আন্দোলন-সংগ্রামের সুতিকাঘার এই বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে নিউইয়র্ক ছাড়াও অন্যান্য ষ্টেট থেকেও অনেক শিক্ষার্থী এসেছিলেন।
প্রসঙ্গত এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় পা রাখলো ১০৩ বছরে। ১৯২১ সালের ১ জুলাই ৮৪৭ শিক্ষার্থী, ৩টি অনুষদ ও ১২টি বিভাগ নিয়ে যাত্রা শুরু হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের।