সন্ধান২৪.কম: শাহরিয়ার কবির ও আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধংস,পার্বত্য চট্টগ্রাম-ঢাবি-জাবি এবং রাজধানীসহ দেশজুড়ে সহিংসতা,মসজিত-মন্দির-মাজারে ভাংচুর,সংখ্যালঘুদের উপর নির্যাতন,মুক্তিযোদ্ধার কবরে অগ্নিসংযোগ,মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও স্থাপনার উপর হামলা,মুক্তিযুদ্ধের পক্ষের বিশিষ্ট ব্যক্তিদের ঢালাও ভাবে গ্রেপ্তারসহ নানা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে’ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সংহতি সমাবেশ করেছেন প্রবাসীরা।
রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ সমাবেশের আয়োজন করে ‘একাত্তরের প্রহরী’ নামে একটি সংগঠন।
এতে স্বাগত বক্তব্য দেন মুক্তিযোদ্ধা নূরুন্নবী। বাংলাদেশে ‘একাত্তরের চেতনাবিরোধী অপশক্তি অরাজক পরিস্থিতি তৈরি করছে’ বলে দাবি করেন তিনি।
সমাবেশে প্রবাসীদের শপথবাক্য পড়ান চলচ্চিত্র নির্মাতা রওশন আরা নীপা। শপথনামায় দেশব্যাপী মাজারে ভাঙচুর এবং পাহাড়ে সংঘর্ষের প্রতিবাদ করে অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাপ্ত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, এ ছাড়াও আওয়ামী লীগের নেতাদের মধ্যে বক্তব্য দেন আব্দুর রহিম বাদশা, প্রদীপ কর, মজিবর রহমান, শাহীন আজমল, ইমদাদ চৌধুরী, রফিকুর রহমান, নূরল আমিন বাবু , আব্দুল কাদের মিয়া। আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা খুরশেদুল ইসলাম, খোরশেদ আনোয়ার বাবলু, হাসনাত আল আব্দুল্লাহ, ফকির ইলিয়াস, মিথুন আহমেদ, লুৎফুন্নাহার লতা, স্মৃতি ভদ্র, স্বীকৃতি বড়ুয়া, গোপাল সান্যাল, বিপার অ্যানি ফেরদৌস ও মাহফুজা আহমেদ। সঞ্চালনায় ছিলেন মিনহাজ আহমেদ সাম্মু।
উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর কর্মকর্তা জাফরউল্লাহ, এম এ করিম জাহাঙ্গির, সোলায়মান আলী, এম এ হামিদ, দরুদ মিয়া রনেল, নূরল ইসলাম নজরুল, শিবলী সাদিক, অজিৎ ভৌমিক, বাংলাদেশ লীগ অব আমেরিকার সভাপতি শাহিদা শিকদার হাই, সাখাওয়াত আলী ও সাবিনা হাই উর্বি।
