সন্ধান২৪.কম: আগামী ৭ ও ৮ অক্টোবর শনিবার ওর রোববার দুইদিনব্যাপী নিউ ইয়র্কে হুমায়ুন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৩ অনুষ্ঠিত হবে। এই সম্মেলন ও বইমেলার আয়োজন করছে শো টাইম মিউজিক এবং ব্যাবস্থাপনায় রয়েছে বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র।
হুমায়ুন আহমেদ সম্মেলন ও বাংলা বইমেলায় থাকছে একঝাঁক শিল্পী ও সাহিত্যিকবৃন্দ। এছাড়াও এবারের মেলায় বাংলাদেশ থেকে প্রকাশকদেরকে আমন্ত্রণ জানানো হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়,নিউ ইয়র্কে দুইদিনব্যাপী অনুষ্ঠিত ‘হুমায়ুন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলা’য় অতিথি হিসাবে উপস্থিত থাকছেন, কথাসাহিত্যিক ও সাহিত্যসমালোচক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সাংবাদিক এবং নিউজ ম্যাগাজিনের সম্পাদক শাহাদাত চৌধুরী, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেতা চঞ্চল চোধুরী, অভিনেত্রী শাহনাজ খুশি। গত ২৮ আগস্ট লং আইল্যান্ড সিটিতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম জানান।
এই সম্মেলন ও বইমেলার আয়োজন করছে শো টাইম মিউজিক এবং ব্যাবস্থাপনায় রয়েছে বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শো টাইম মিউজিকের কর্ণধর আলমগীর খান আলম, হুমায়ুন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলার আহবায়ক কবি মিশুক সেলিম, সাহিত্য একাডেমি নিউ ইয়র্ক প্রেসিডেন্ট মোশারফ হোসাইন, নিউ ইয়র্ক বাংলা ডট কম সম্পাদক আকবর হায়দার কিরণ এবং লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ।


