সন্ধান২৪.কম : মুসলিম মিল্লাতের সর্বশ্রেষ্ঠ শাহাদাত ৬১ হিজরীতে কারবালার প্রান্তরে সংগঠিত “সাইয়্যিদুশ শুহাদা” ইমামে আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শাহাদাত ১০ই মহররম-এর ১৩৮১তম বার্ষিকী উপলক্ষে “শানে শাহাদাতে কারবালা র্যালী মাহফিল” আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর আয়োজনে গত ৩০ আগষ্ট নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিতহয়।
এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর কার্যকরী সভাপতি সৈয়দ হেলাল মাহমুদ। পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র না’ত শরিফ পাঠের মাধ্যমে মাহফিল শুরু হয়। মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা মাহমুদ আলী, সহ-সভাপতি মাওলানা আনোয়ার কাদেরী ও যুগ্ন সাধারন সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক প্রমূখ। র্যালীতে উপস্থিত ছিলেন সংগঠনের বিশিষ্ট নেতৃবৃন্দ ও শুভাকাংখী মুক্তিযোদ্ধা মশিউর রহমান, আইনজীবি মুহাম্মদ মুশতাকুর রহমান, আবু তাহের, গোলাম খান লিপটন, সৈয়দ ফারুক, মুহাম্মদ নাজের উদ্দিন, রশিদ খান সেন্টু, আব্দুল ফয়েজ কবির, মোহাম্মদ সোহেল রেজা, মুহাম্মদ আব্দুল হালিম, বাবুল ভূঁইয়া প্রমুখ।
সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা মাহমুদ আলী বলেন যে, ১০ই মহররমই “ইসলামী শহীদ দিবস” তথা “বিশ্ব মানবতার শহীদ দিবস” “মানবতা রক্ষা দিবস” এজিদবাদের স্বৈরশাসন ও জুলমের বিরুদ্ধে “সংগ্রাম সূচনা দিবস” ও এজিদী চক্রান্ত “অরাজনৈতিকতা উৎথাত দিবস”। সমাজ রাষ্ট্র বিশ্ব ব্যাবস্থা উৎখাতকারী কাফের এজিদকে কোন না কোনভাবে সমর্থনকারী, অব্যাহতি ও প্রশ্রয়দাতা যে কেউ; কোরআন সুন্নাহর নিরীখে; ধর্মদ্রোহী মুরতাদ অভিশপ্ত ও জাহান্নামী।
বক্তাগণ সবাইকে শাহাদাতে কারবালার শিক্ষা ও চেতনায় ব্যক্তি-পরিবার ও সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সালাতু সালাম, ক্বিয়াম ও বিশেষ মুনাজাত পাঠ শেষে পবিত্র “শানে শাহাদাতে কারবালা র্যালী মাহফিল” সমাপ্ত হয়।
