নির্বাচনে সন্ত্রাস হচ্ছে: জাপা মহাসচিব

জাতীয় পার্টির দোয়া মাহফিল

সন্ধান২৪.কমঃ} “নির্বাচনে সন্ত্রাস হচ্ছে, হত্যাকাণ্ড ঘটছে। গণতান্ত্রিক পরিবেশে এই হত্যাযজ্ঞ মেনে নেওয়া যায় না”-বলেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু  । নির্বাচনে সন্ত্রাস রোধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

১৫ জানুয়ারি  বিকালে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আগে এক সংক্ষিপ্ত বক্তৃতায় বাবলু এসব কথা বলেন।

বাবলু আরও বলেন, ‘দেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বেড়ে গেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সবার আগে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। সরকারও নারী ধর্ষণ প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করেছে, কিন্তু ধর্ষণ কমেনি। আমরা চাই আইনের শাসন নিশ্চিত হোক।’

এদিন বাদ জুমা ও বাদ আছর দেশের প্রতিটি জেলায় স্থানীয় জাতীয় পার্টির আয়োজনে জিএম কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব জাতীয় যুব সংহতির উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আবদুস সবুর আসুদ প্রমূখ উপস্থিত ছিলেন।

 

Exit mobile version