নির্যাতিতার বাবাকে খুন করার পর দিনই বাংলায় ‘নারী সুরক্ষা’ নিয়ে হাস্যকর ভাষণ যোগীর

সন্ধান২৪.কমঃ গৌরব শর্মা নামে এক ব্যক্তির বিরুদ্ধে হাথরসের এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। মাসখানেক জেল খাটার পর জামিনে ছাড়া পেয়েছিলেন তিনি। জামিন পেয়েই নির্যাতিতা তরুণীর বাবাকে গুলি করে খুনের অভিযোগ উঠল সেই ব্যক্তির বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশের হাথরসে। যে রাজ্যকে ভারতের ”ধর্ষণ রাজ্য” বলা হয়, সেই রাম রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গত কাল গাজোলের জনসভায় পশ্চীমবঙ্গকে ধর্ষনমুক্ত সোনার বাংলা গড়তে এসেছেন বলে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। যোগীর এই বক্তব্যকে হাস্যকর ও উদ্ভট বলে মনে করছেন বাংলার মানুষ।

 যৌন হেনস্থায় অভিযুক্তই গুলি করে খুন করেছেন নির্যাতিতার বাবাকে। উত্তরপ্রদেশের হাথরসে এই অপরাধের ২৪ ঘণ্টাও কাটেনি, মঙ্গলবার এ রাজ্যে পা রেখে মহিলাদের সুরক্ষা নিয়ে কথা তুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর বক্তব্য, ‘‘মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ রাজ্য সরকার।’’ সঙ্গে দিলেন প্রতিশ্রুতিও, ‘‘বাংলায় অরাজকতা চলতে দেব না।’’

মঙ্গলবার সকাল থেকেই ফের শিরোনামে যোগী-রাজ্যের হাথরস। ২০১৮ সালে এক তরুণীকে যৌন হেনস্থায় অভিযুক্ত গৌরব শর্মা নামে এক ব্যক্তি সম্প্রতি জেল থেকে জামিনে ছাড়া পেয়েছিলেন। সোমবার ওই তরুণীর বাবাকে গুলি করে খুন করেছেন বলে গৌরবের বিরুদ্ধে অভিযোগ। এই ঘটনারও আগে গত ডিসেম্বরে এক দলিত তরুণীকে গণধর্ষণের ঘটনার গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছিল হাথরস কিংবা তার পর বদায়ূঁর ঘটনা। হাথরসকাণ্ড নিয়ে তৃণমূলের নেতা-নেত্রীরা যখন যোগীকে বিঁধতে তৎপর, সে সময়ই মালদহের গাজোলের জনসভায় নিজের রাজ্যে অপরাধদমনের নানা দৃষ্টান্ত তুলে ধরেছেন তিনি। দাবি করেছেন, তাঁর প্রশাসনের ভয়েই অপরাধীরা ত্রস্ত।

হাথরস নিয়ে বিস্তর বিতর্ক তাড়া করেছিল যোগী প্রশাসনকে। অভিযোগ করা হয়েছিল, পুলিশ মধ্যরাতে পরিবারের অনুমতি না নিয়েই শেষকৃত্য করে দিয়েছে। তাই নিয়ে সারা দেশের মানুষ ক্ষেপে উঠেছিলেন। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়, পরিবারের অনুমতি নিয়েই এই শেষকৃত্য করা হয়েছে।

 

Exit mobile version