Friday, February 27, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home রাজনীতি

নয়াপল্টনে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, মজনুসহ আটক ২০

February 6, 2022
in রাজনীতি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
2
VIEWS
Share on Facebook

জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। রোববার সন্ধ্যার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন।

সেখান থেকে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ ছাত্রদলের অন্তত ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, রাজধানীর রুপনগর থানায় ছাত্রদলের কর্মী সভায় স্থানীয় ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতা-কর্মী ও পুলিশ হামলা করে। এ ঘটনার প্রতিবাদে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটিংগেল মোড়ের কাছে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় ছাত্রদলের ১০-১২ জন নেতাকর্মী আহত হয়েছে। আটক করা হয়েছে কয়েকজনকে।

মতিঝিল বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ যুগান্তরকে জানান, বিনা উসকানিতে পুলিশের ওপর হামলা হয়েছে। বেশ কয়েকজন পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ইতোমধ্যে রফিকুল আলম মজনুসহ ১০/১৫ জনকে আটক করা হয়েছে।

পল্টন থানার ওসি সালাহউদ্দিন বলেন, ছাত্রদল কর্মীরা আকস্মিভাবে পুলিশের ওপর হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ৮/১০ জনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ বাধা দিলে ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কয়েক রাউন্ড ফাঁকি গুলি ছোঁড়ে। ঘটনাস্থল থেকে কয়েকজন আটক করে। এসময় ধাওয়াকালে পড়ে গিয়ে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

সংঘর্ষের পর রফিকুল আলম মজনুসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান। এসময় পুলিশ কার্যালয়ের সামনে যাকে পেয়েছে তাদেরকেই আটক করে।

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ যুগান্তরকে বলেন, ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রফিকুল ইসলাম মজনুসহ ২০ থেকে ২৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

Related Posts

রাজনীতি

‘যে কোনো আসনে হারাব’ ইউনুসকে লড়াইয়ে নামার ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন হাসিনা

January 23, 2026
15
নিউ ইয়র্ক

নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমকে প্রতিরোধের ডাক,দরজা ভাংচুর একজন গ্রেপ্তার

August 25, 2025
9
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version