পবিত্র আশুরা উপলক্ষে দেশব্যাপী জাকের পার্টির অনুষ্ঠান শুরু

সন্ধান২৪.কম : ২৯ আগস্ট মাগরিব ওয়াক্ত থেকে পবিত্র আশুরা উপলক্ষে দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় এবং ক্ষেত্র বিশেষে ঘরে ঘরে ইসলামী নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে জাকের পার্টি।  

 রবিবার বাদ ফজর বিশ্বওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরীফ জিয়ারতের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা সম্পন্ন হবে।

জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী পবিত্র আশুরার অনুষ্ঠানে বিশ্ব ওলীর বেছালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে অবস্থান করবেন। এখানেও একইভাবে মাগরিব ওয়াক্তে আশুরার অনুষ্ঠানমালা শুরু হবে। আগামীকাল বাদ আছর অনুষ্ঠানমালা সম্পন্ন হবে। শুধু মাত্র দরবার শরীফে অবস্থানরত ব্যক্তিবর্গই এ অনুষ্ঠানে শরীক হবেন। অন্য দিকে, শেরপুরে বিশ্ব ওলীর আবির্ভাব মঞ্জিল পাকুরিয়া পাক দরবার শরীফেও আজ মাগরিব ওয়াক্ত থেকে অনুষ্ঠানমালা শুরু হবে। অভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আশুরা উদযাপন হবে।

দেশব্যাপী পবিত্র আশুরার অনুষ্ঠানমালা এদিন মাগরিব নামাজ আদায়ের পরে দুই রাকায়াত করে ছয় রাকায়াত নফল নামাজ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয়। পরবর্তীতে রাতভর ওয়াক্তিয়া নামাজ, নফল ইবাদত বন্দেগী, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত, কারবালার সুমহান আত্মত্যাগ আলোকপাত করে আলোচনা অনুষ্ঠানমালায় অন্তর্ভুক্ত থাকবে।

 

Exit mobile version