সন্ধান২৪.কম : সীমিতসংখ্যক হাজীর অংশগ্রহণে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে । মঙ্গলবার সন্ধ্যায় তারা পবিত্র মক্কা নগরী থেকে পাড়ি জমান মিনার দিকে। মিনার খিমায় তাঁবু খাটিয়ে তাদের সবাইকে একত্রে রাত কাটাতে হবে। বুধবার সারা দিনে তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে তারা মিনা থেকে যাবেন আরাফাতের ময়দানে।
শরীয়ত মোতাবেক- হজের অংশ হিসেবে বুধবার পর্যন্ত তারা অবস্থান করবেন মিনায়। সেখানে হাজিরা সারা জীবনের পুঞ্জীভূত গুনাহ মাফ ও মহান আলস্নাহর নৈকট্য লাভের আশায় জিকির-আজকার ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সময় কাটাবেন। প্রতিদিন নিজ নিজ তাঁবুতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন জামাতের সঙ্গে।
এবার বিশ্বের কোনো দেশ থেকেই কেউ হজে যাওয়ার সুযোগ পায়নি। তবে সৌদিতে অবস্থানরত হাতেগোনা কিছুসংখ্যক বাংলাদেশি এই বিরল সুযোগ পেয়েছেন।
জানা গেছে, ব্যতিক্রমী এই হজে মাত্র এক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নিচ্ছেন। তারা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক হলেও আগে থেকে সৌদি আরবের বাসিন্দা। এবার মোট এক হাজার লোক হজে অংশ নিলেও তাদের মাত্র ৩০ ভাগ সৌদির নিজস্ব নাগরিক। গত দুদিনে তারা সবাই মক্কায় এসে হাজির হয়েছেন। তাদের কণ্ঠে ছিল- মহান আলস্নাহর পবিত্র ঘর কাবা শরিফে হাজির হওয়ার ফজিলতের সেই দোয়া- ‘লাব্বাইক আলস্নাহুম্মা লাব্বাইক।’ বেশিরভাগই মক্কা থেকে মোয়ালেস্নমের বাসে করে মিনায় যাবেন।