পরাজয়ের শঙ্কায় পাকিস্তান

ঘরের মাঠ করাচিতে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে পরাজয়ের শঙ্কায় পড়েছে পাকিস্তান ক্রিকেট দল।

করাচির আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ৫৫৬ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ১৬০ রান করেন উসমান খাজা। ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেন অ্যালেক্স ক্যারি। ৭২ রানে ফেরেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ।

জবাবে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারানো পাকিস্তান অলআউট হয় ১৪৮ রানে।

৪০৮ রানে এগিয়ে থাকার পরও পাকিস্তানকে ফলোঅনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের খেলা শেষে অসিদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৮১ রান। ৭ রান করে আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার। ৩৫ ও ৩৭ রানে অপরাজিত আছেন উসমান খাজা ও মার্নাস লাবুশেন।

Exit mobile version