
এফডিসিতে কয়েক বছর ধরে কোরবানি দিয়ে আসছেন চিত্রনায়িকা পরীমণি। অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের জন্যই তাঁর এ উদ্যোগ। এবারও এফডিসিতে কোরবানি দিলেন পরীমণি। এবার পাঁচটি গরু কোরবানি দেওয়ার উদ্যোগ নেন।
পরীমণি গণমাধ্যমকে বলেন, কয়েক বছর ধরে এফডিসিতে কোরবানি দিচ্ছি। মহামারি করোনাভাইরাসের কারণে কোরবানি নিয়ে এবার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই এ বছর পাঁচটি গরু কোরবানি দেব। সবার কাছে দোয়া চাই, যাতে কোরবানি দেওয়াটা অব্যাহত রাখতে পারি।


