Sunday, July 19, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বিজ্ঞান ও প্রযুক্তি

পশুপাখির ঘর কেড়ে ট্রাম্পের জামাইয়ের ১০ হাজার কক্ষের রিসর্ট ! জনরোষ আলবেনিয়ায়

June 4, 2026
in বিজ্ঞান ও প্রযুক্তি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
17
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কুশনারের বিলাসবহুল রিসর্ট প্রকল্প নিয়ে হাজার হাজার মানুষ রাজপথে!  তোলপাড় আলবেনিয়া। যত সময় যাচ্ছে ততই বাড়ছে বিক্ষোভ। সব মিলিয়ে পরিস্থিতি খুবই ভয়াবহ!

রাজধানী তিরানার রাজপথে নেমে এসেছেন হাজার হাজার মানুষ। জানা গিয়েছে, পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামান চালিয়েছে।

কেন কুশনারের ওই রিসর্ট ঘিরে বিতর্ক ? আসলে ১.৬ বিলিয়ন ডলারের মেগা প্রকল্পটিতে পরিকল্পনা রয়েছে ১০ হাজার কক্ষের এক বিরাট রিসর্ট। পরিবেশবিদদের দাবি, এই প্রকল্পের ফলে স্থানীয় জলাভূমি ও অরণ্যের জীবজগৎ প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে ফ্লেমিঙ্গো, সিল এবং সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ার স্থানগুলি ধ্বংস হয়ে যাবে।

এমন পরিস্থিতিতেও কিন্তু প্রকল্পটির পক্ষেই কথা বলছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। তিনি সাফ জানিয়েছেন, তিনি ক্ষমতায় থাকাকালীন এই বিনিয়োগ বন্ধ হতে দেবেন না। তিনি বরং দেশবাসীকে এই প্রকল্পকে স্বাগত জানানোর আর্জি জানাচ্ছেন। অন্যদিকে কুশনারের প্রতিষ্ঠানের অংশীদার রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট এলএলসির চেয়ারম্যান আশ্বস্ত করেছেন ওই প্রকল্পে কোনওভাবেই পরিবেশের ক্ষতি হবে না। তবে এই আশ্বাসের পরও পরিবেশবিদরা তাদের দাবিতে অনড়। ফলত, ক্রমশ বাড়ছে জনরোষ। দেখা গিয়েছে, বিক্ষোভকারীদের অনেকেরই হাতে হাতে ঘুরছে ফ্লেমিঙ্গো পাখির আকৃতির খেলনা। তাঁদের দাবি, যে করে হোক, প্রকল্পটি বন্ধ করে দিতে হবে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে কুশনার প্রথমবার এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। তখন থেকেই ঘনাতে শুরু করেছিল বিতর্ক। যা এখন ব্যাপক আকার ধারণ করেছে। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

 

 

 

Continue Reading

Related Posts

বিজ্ঞান ও প্রযুক্তি

নিষেধাজ্ঞার পরও নিউইয়র্কে বাংলাদেশী প্রতিষ্ঠানে পলিথিন ব্যবহার

June 4, 2026
13
বিজ্ঞান ও প্রযুক্তি

‘এল নিনো’  নিউইয়র্কের  আবহাওয়াকে ওলটপালট করে দিতে পারে

May 19, 2026
19

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version