পাঁচ উইকেট তুলে নিয়ে চালকের আসনে বাংলাদেশ

সেরা ফরম্যাটে ফিরেই ওয়ানডেতে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে বাংলাদেশ। চলতি সফরে এখন পর্যন্ত টেস্ট এবং টি-টোয়েন্টি খেললেও ওয়েস্ট ইন্ডিজের ওপর খুব একটা চাপ তৈরি করতে পারেনি বাংলাদেশ।

অথচ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের ২৫ ওভার শেষে চালকের আসনে আছে টাইগাররা। টসে জিতে টাইগার অধিনায়ক তামিম ইকবালের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছে বাংলাদেশি বোলাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ২৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৮ রান করেছে।

ইনিংসের দ্বিতীয় ওভারে শেই হোপকে ফিরিয়ে শুরুটা করেছেন মুস্তাফিজুর রহমান। শূন্য রানে মুস্তাফিজের ইনসুইঙ্গারে পরাস্ত হয়ে বোল্ড হয়ে ফেরেন হোপ। এরপর অভিষিক্ত নাসুম আহমেদ উইকেট প্রায় পেয়েই গেছিলেন। তবে রিভিউ নিয়ে সেই যাত্রায় বেঁচে যান শামারাহ ব্রুকস।

তবে অসাধারণ বোলিংয়ে উইন্ডিজের ওপর চাপ বজায় রাখেন নাসুম। ৬ ওভারে ৩ মেডেনে ৪ রান দিয়ে চাপে রাখায় অন্য বোলারদের উইকেট দিতে বাধ্য হয় উইন্ডিজ ব্যাটসম্যানরা। কাইল মায়ার্স মিরাজের বলে বোল্ড হওয়ার আগে করেন মাত্র ১০ রান।

ব্রুকস কিছুটা প্রতিরোধ গড়লে ৩৩ রান করে ফেরেন শরিফুল ইসলামের বলে। ৯ রান করা ব্রেন্ডন কিংকেও ফেরান শরিফুল। এরপর ৯ রান করে মিরাজের বলে এলবির শিকার হয়ে ফেরেন পাওয়েলও।

অধিনায়ক নিকোলাস পুরান ৯ রান করে মাঠে আছেন। তাকে সঙ্গ দিতে মাঠে নেমেছেন।

Exit mobile version