সন্ধান২৪.কম ঃ ঘরের মাঠে অসাধারণ ফর্মে রয়েছে নিউজিল্যান্ড। ক্যারিবিয়ানদের পরে পাকিস্তানকে টেস্ট সিরিজে চূর্ণ করল তারা। আজহার আলিদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে না হারলেই টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠত নিউজিল্যান্ড ক্রিকেট দল।
কিউয়িদের পাকিস্তানকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে। পাকিস্তান হেরেছে এক ইনিংস এবং ১৭৬ রানের বিরাট ব্যবধানে। এই জয়ের ফলে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল নিউজিল্যান্ড। পয়েন্টের নিরিখে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও শীর্ষে আছেন কেন উইলিয়ামসনরা। তাঁদের পয়েন্ট ৪২০। তবে পয়েন্টের হারের ভিত্তিতে অস্ট্রেলিয়া এবং ভারতের পিছনে তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড।
ক্রাইস্টচার্চে ম্যাচের চতুর্থ দিনে কিউয়িদের ফের একবার ব্যাটিংয়ে পাঠাতে হলে পাকিস্তানকে করতে হত ৩৫৪ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংস শেষ হয় মাত্র ১৮৬ রানেই। আগেরদিন ব্যাট করতে নেমে দিনের শেষে আট রান করতে গিয়েই এক উইকেট হারায় পাকিস্তান। এরপর চতুর্থ দিনেও কিউয়ি বোলারদের সামনে খড়কুটোর মতো উড়ে গেলেন পাক ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৩৭ রান করেছেন আজহার আলি এবং জাফর গওহর। আগুনে পেসে বল করেছেন পেসার কাইল জেমিসন। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৮ রান দিয়ে ছ’উইকেট নিয়েছেন তিনি। তিন উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। ফলে ১৮৬ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।
কেন উইলিয়ামসনের অতিমানবীয় ব্যাটিংয়ের পর কেইল জ্যামিসনের দুরন্ত বোলিং, ক্রাইস্টচার্চে এই দুইজনের কাছেই যেন অসহায় আত্মসমর্পণ সফরকারী পাকিস্তানের। লড়াইবিহীন এক ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের দলকে হার মানতে হলো ইনিংস ও ১৭৬ রানে ব্যবধানে। অন্যদিকে এ জয়ে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠে এলো কিউইরা। সে সঙ্গে আগামী জুনে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দারুণ সুযোগও তৈরি হলো তাদের সামনে।


