সন্ধান২৪.কম : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তানে ১১ কয়লা শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছেন বেলুচিস্তানের কর্মকর্তারা।

পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকরা কাজে যাওয়ার সময় অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদেরকে অপহরণ করে কাছের একটি পাহাড়ে নিয়ে যায়। সেখানে নিয়ে শ্রমিকদের ওপর গুলি চালানো হয়। এ সময় ঘটনাস্থলেই ছয় শ্রমিক মারা যান। এছাড়া গুরুতর আহত পাঁচজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ হত্যাকাণ্ডকে ‘সন্ত্রাসবাদের আরো একটি কাপুরুষের মতো অমানবিক কাজ’ বলে অভিহিত করেছেন।