পাকিস্তানে সেনাছাউনিতে আত্মঘাতী হামলায় ১৫ পাক সেনার মৃত্যু, হামলার দায় নিল জঙ্গি সংগঠন

পাক সেনাছাউনিতে আত্মঘাতী হামলা। ছবি: সংগৃহীত।

সন্ধান২৪.কম ডেস্ক ঃ পাকিস্তানের বাজৌরে সেনাছাউনিতে টিটিপি ( তেহরিক-ই-তালিবান-পাকিস্তান ) জঙ্গিরা আত্মঘাতী হামলা চালাল ।তারা আচমকাই সেনাছাউনিতে ঢুকে পর পর বিস্ফোরণ ঘটায়।

এই হামলায় অন্ততপক্ষে ১৫ পাক সেনার মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, পুরো পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান-পাকিস্তান (টিটিপি)।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জঙ্গিরা প্রথমে সেনাছাউনিতে ঢুকে বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণের জেরে হুড়োহুড়ি পড়তেই বাকি জঙ্গিরা সেই সুযোগে সেনাছাউনিতে ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। আচমকা হামলা হওয়ায় জঙ্গিদের পাল্টা জবাব দেওয়া সুযোগ পায়নি সেনারা। ফলে বহু সেনার মৃত্যু হয়েছে। এই ঘটনার পর পরই টিটিপি-র স্পেশ্যাল ইস্তশাহাদি ফোর্সেস (এসআইএফ) দাবি করে, তারাই এই হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের অক্টোবর কোয়েটা প্রদেশে হামলার পর এই প্রথম সরাসরি বাজৌরের সেনাছাউনিতে হামলার দায় নিল টিটিপি। খাইবার পাখতুনখোয়ায় রয়েছে বাজৌর। জঙ্গিদের ‘আঁতুড়ঘর’ হিসাবে বরাবর পরিচিত।

এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার আত্মঘাতী হামলা হল খাইবার পাখতুনখোয়ায়। এর আগে গত মঙ্গলবার ওই প্রদেশের লক্কী মরবত জেলায় আত্মঘাতী হামলা হয়েছিল।

 

Exit mobile version