সন্ধান২৪.কমঃ বাড়ির পানির ট্যাংকের দেয়াল ধ্বসে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। ময়মনসিংহের নান্দাইলে শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে এ ঘটনায় গুরুতর আহত হয়েছে বাড়ির দুই শিশু।
উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের মধ্যবাশঁহাটি গ্রামে । এতে মারা যান আব্দুর রহমান ও তার পুত্রবধূ সাওদা আক্তার।
স্থানীয় বাসিন্দাদের বরাতে তিনি বলেন, কয়েক দিন আগে বাড়ির উঠানে আরসিসি পিলার ছাড়া ছয় ফুট উঁচু করে ইট ও সিমেন্ট দিয়ে পানির ট্যাংক নির্মাণ করা হয়। শুক্রবার দুপুরে পরিবারের লোকজন ট্যাংকের পাশে বাড়ির কাজ করছিলেন। এ সময় অতিরিক্ত পানির চাপে হাউজটি ধসে পড়ে।
এতে ঘটনাস্থলেই সাওদা আক্তারের মৃত্যু হয়। তা ছাড়া আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার শ্বশুর আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অবস্থার অবনতি হলে আহত ওই দুই শিশুকে পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


