পুরুষরা রোবট নয়,নারীর স্বল্পবাসে উত্তেজিত হতেই পারে,ইমরানের মন্তব্যে বিশ্বজুড়ে বিতর্ক

সন্ধান২৪.কমঃ ক্রিকেটের প্রাক্তন পাক অধিনায়কের আপত্তিকর মন্তব্য আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্র এবং নেটমাধ্যমে নিন্দার মুখে পড়েছে। মহিলাদের স্বল্পবাসের কারণেই ধর্ষণ বাড়ছে পাকিস্তানে— মনে করেন পাক-প্রধানমন্ত্রী ইমরান খান। 

 ‘‘যদি একজন মহিলা স্বল্পবসনা হয়ে ঘুর বেড়ান, তবে তার প্রভাব একজন পুরুষের উপর পড়তে বাধ্য। এর ফলে মন চঞ্চল হতে পারে পুরুষের। যদি না তিনি রোবট হন। এটা একটা খুব সাধারণ বোধের ব্যাপার।’’ ইমরানের এই অরুচিকর মন্তব্য পাকিস্তানে তো বটেই আন্তর্জাতিক দুনিয়াতেও  সমালোচনার মুখে পড়েছে।

ইমরান একটি আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছিলেন । চ্যানেলটি ওই সাক্ষাৎকার সরাসরি সম্প্রচার করছিল। ইমরানকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তানে বাড়তে থাকা ধর্ষণ এবং যৌন হেনস্তার ঘটনা নিয়ন্ত্রণ করতে তাঁর সরকার কী কী পদক্ষেপ করেছে। জবাবে ওই মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইমরানকে বলতে শোনা যায়, ‘‘কামনা বা বাসনা সংবরণ করার জন্যই পর্দা প্রথার প্রচলন হয়েছে। তবে এই সংবরণের জন্য যে ইচ্ছাশক্তি দরকার, তা সবার নেই।’’

 

Exit mobile version