নিউইয়র্ক সিটিতে অপরাধ বেড়েই চলছে। সবশেষ গতকাল পহেলা ফেব্রæয়ারি পূর্ব হার্লেমে বন্দুকধারীর গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এনওয়াইপিডি জানায়, জরুরি সেবা ৯১১-এ কল পেয়ে ইস্ট ১০৩ স্ট্রিট এবং থার্ড এভিনিউ এলাকা থেকে দাওয়ান্তে বাদস নামের ওই যুবককে উদ্ধার করা হয়।
তার শরীরে বেশ অনেকগুলো গুলি করা হয়েছে। স্থানীয়রা জানান, বন্দুকধারীকে কালো হুডিযুক্ত সুয়েটার পরা অবস্থায় দেখা গেছে। এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
কয়েকদিন আগে ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। সবমিলিয়ে নিউইয়র্ক সিটিতে সংগঠিত এমন লাগাতার অপরাধমূলক কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে পড়েছে প্রশাসন।


