সন্ধান২৪.কমঃএবারেও উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ পেছনের দরজা দিয়ে ক্যাম্পাসে অবস্থিত তার বাস ভবনে এসে আবারো পেছনের দরজা দিয়ে গোপনে বাইরে চলে গেলেন।
১৭ জানুয়ারী দুপুর আড়াইটার দিকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন আবারো ঘেরাও করে অবস্থান নিয়েছে ।
এক বছর পর শুক্রবার (১৫ জানুয়ারী) সকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের মুল প্রবেশ পথে না এসে পেছনের গেট দিয়ে বাসায় ঢোকেন । তখকনও তিনি তার বাসার পেছনের গেট দিয়ে পালিয়ে গেছেন ।

এ ঘটনায় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধিকার সুরক্ষা পরিষদের আহবায়ক অধ্যাপক ড, মতিউর রহমান অভিযোগ করেছেন দীর্ঘ এক বছর ধরে উপাচার্য ক্যাম্পাসে আসেননা। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ড পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। তার উপর নিয়োগ বানিজ্য অনিয়ম সেচ্ছাচারিতার কাছে জিম্মি আমরা সবাই। এক বছর পর শুক্রবার (১৫ জানুয়ারী) সকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের মুল প্রবেশ পথে না এসে পেছনের গেট দিয়ে বাসায় ঢোকেন আমরা খবর পেয়ে তার সাথে দেখা করার জন্য তার বাস ভবনের সামনে অবস্থান নিয়েছিলাম। খকন যে তিনি তার বাসার পেছনের গেট দিয়ে পালিয়ে গেছেন আমরা বুঝতেই পারিনি। আজ রোববার একই ঘটনা ঘটেছে ইউজিসির একটি তদন্ত কারী দল বিশ্ববিদ্যালয়ে আসছেন জানতে পেরে উপাচার্য রোববার দুপুরের দিকে একই ভাবে বিশ্ববিদ্যালয়ের পেছনের গেট দিয়ে তার বাস ভবনে আসেন। খবর পেয়ে শতাধিক শিক্ষক কর্মকর্তা তার বাস ভবনের সামনে অবস্থান নেই তার সাথে দেখা করার জন্য। আজকেও দুপুর ৩ টা থেকে সন্ধা পর্যন্ত উপাচার্যের জন্য অপেক্ষা করলাম উনি আসলেননা। একজন উপাচার্য অত্যান্ত সম্মানীয় ব্যাক্তি এরকম একজন মানুষ যিনি মিথ্যাচার করেন আমরা মনে করি তিনি উপাচার্যের মতো সম্মানীয় পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। তার পরেও আমরা অবিরত চেষ্টা করে যাবো। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সমস্যাটি মাননীয় লাস্ট্রপতি ও আচার্য মহোদয় এবং প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন। একজন মানুষতো রাষ্ট্রের চেয়ে বড় হতে পারেনা। উনি রাষ্ট্রের সকল আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উনি দিনের পর দিন বাইরে থাকেন মিথ্যাচার করেন আমরা উচ্চ পর্যায়ে হস্তক্ষেপ কামনা করছি। উনি আজও গোপনে পেছনের গেটরদিয়ে বাসায় ঢুকেছেন আমরা খবর পেয়ে তার সাথে দেখা করার জন্য দুপুর থেকে সন্ধা পর্যন্ত অপেক্ষা করলাম পরে জানতে পারলাম উনি বাসার পেছনের দরজার দিয়ে আবারো পলায়ন করেছেন।
শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধিকার সুরক্ষা পরিষদের সদস্য ড, তুহিন ওয়াদুদ বলেন রোববার দুপুর পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছেই লালবাগ এলাকায় জনতা ব্যাংকে উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহর সাথে আমার দেখা হয়েছে। ওনাকে বললাম আপনার সাথে অধিকার সুরক্ষা পরিষদের নেতৃবৃন্দ দেখা করতে চান। উপাচার্য বললেন ক্যাম্পাসে নয় তার বাসায় দেখা করবেন কথা বলবেন। তার কথা অনুযায়ী দুপুর ৩ টা থেকে সন্ধা পর্যন্ত উপাচার্যের বাস ভবনের সামনে আমরা অবস্থান নিয়ে অপেক্ষা করলাম উনি আর বাসায় আসলেননা।


