পেলের রেকর্ড স্পর্শ করলেন লিওনেল মেসি

 

সন্ধান২৪.কম : আর্জেন্টাইন লিওনেল মেসি ফুটবল কিংবদন্তি পেলেকে স্পর্শ করলেন । ভালেন্সিয়ার বিপক্ষে গোল করে ফুটবল কিংবদন্তি পেলের পাশে বসলেন লিওনেল মেসি। এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন যৌথভাবে পেলে ও ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়া মেসির।

লা লিগায় বার্সা ও ভ্যালেন্সিয়ার খেলা ২-২ গোলে শেষ হল। এতে লা লিগায় আবারও পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা।

তবে এই ম্যাচে গোল করে নতুন রেকর্ড করে নেন মেসি। বার্সেলোনার হয়ে ৬৪৩ গোল করে এক ক্লাবের হয়ে পেলের গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেন এই ফুটবল যাদুকর। সান্তোসের হয়ে একই কীর্তি গড়েছিলেন পেলে।

বার্সেলোনায় চাইলেও আর প্রাণ খুলে হাসতে পারেন না লিওনেল মেসি। যে ক্লাবের মাঠ নিজ বাড়ির উঠোনের মতো, তার ঘাসেই যেনো অপরিচিত গন্ধ। সঙ্গ দিতে ব্যর্থ গ্রিজম্যানরাও। ডিফেন্সও ছিলো নড়বড়ে। গোলপোস্টে ব্যস্ত সময় কেটেছে স্টেইগেনের। ২৯ মিনিটে আর পারেননি, সেট পিস থেকে গোল হজম করে বার্সা।

স্বদেশের ক্লাব সান্তোসের হয়ে ১৯ মৌসুমে ৬৪৩ গোল করেছিলেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে। বার্সেলোনার হয়ে ১৭ মৌসুমেই তার রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টাইন তারকা মেসি।

কাম্প নউয়ে শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে প্রথমার্ধে পেনাল্টি পেয়েও হাতছাড়া হতে বসেছিল সুযোগ। গোলকিপার ঝাঁপিয়ে ফিরিয়ে দিয়েছিলেন মেসির শট। কিন্তু ফিরতি বলে তৎপর জর্দি আলবার ক্রস থেকে আবার সুযোগ আসে। এবার হেডে ঠিকই জাল খুঁজে নেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার

Exit mobile version