প্রণব মুখার্জি’র মুত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের স্মরণসভা

সন্ধান২৪.কম : ভারতের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি’র মুত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের  শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা অনুষ্ঠিত হয় । 

২ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধে ৭টায়  যুক্তরাষ্ট্রের  নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের খামার বাড়ী চত্বরে শোক সভার আয়োজন করা হয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি  ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদের  সঞ্চালনায়  শোক সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক সোলায়মান আলী,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজামান সরদার, শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন,  উপ- দপ্তর সম্পাদক আ: মালেক, ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদিন জয়, মুক্তিযোদ্ধা সন্তান শিবলি সাদিক, আওয়ামী ফোরামের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, স্বেচ্ছাসেবক লীগের সদস্য গিয়াস উদ্দিন, কিবরিয়া ,ও কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী প্রমূখ । বক্তারা প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বলে উল্লেখ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ।

Exit mobile version