ভিটামিন ডি’র অভাবের জন্য আমাদের জীবনযাপনজনিত অভ্যাসও দায়ী। দুধ কম খাওয়া বা শরীরে রোদ না লাগানো, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার না খাওয়ার ফলে এরকম হতে পারে। বয়স্করা শীতকালে একেবারেই বাইরে না বের হলে তাদেরও ভিটামিন ডি’র অভাব দেখা দিতে পারে।তবে দুপুরবেলা কাঠফাটা রোদে দাঁড়িয়ে থাকবেন না, বরং সকালের হালকা রোদে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন। দুপুরের রোগে অতিবেগুনী রশ্মি বেশি থাকে যা ত্বক ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
ভিটামিন ডি’র অভাবের অন্যতম মূল লক্ষণ হল হাড় নরম হয়ে যাওয়া যার ফলে হাড় বেঁকে যেতে পারে বা সহজে ভেঙ্গে যেতে পারে।
ভিটামিন ডি এর অভাবজনিত আরও কিছু লক্ষণ:
বিষন্নতায় ভোগা
ক্লান্তবোধ ও বেশি ঘুম পাওয়া
হাড় ও পেশীর দুর্বলতা
ভিটামিন ডি সমৃদ্ধ খাবার:
দেখে নিন ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো কি কি
ভিটামিন ডি এর একটি চমৎকার উৎস হচ্ছে তৈলাক্ত এবং চর্বিযুক্ত মাছ। যেমন টুনা মাছ, স্যামন মাছ এবং পাঙ্গাস মাছ।
কড লিভার ওয়েল ভিটামিন ডি সাপ্লিমেন্ট হিসেবে ফার্মেসিগুলোতে পাওয়া যায়।
মাশরুমে রয়েছে প্রচুর ভিটামিন ডি।
পনিরে পাওয়া যায় ভিটামিন ডি।
ডিমের কুসুমে পাওয়া যায় ভিটামিন ডি।
দুধে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায় তবে ভিটামিন ডি নয়। কিন্তু ফরটিফাইড যেসকল দুধ এখন বাজারে পাওয়া যায় তাতে ভিটামিন ডি রয়েছে।
গরুর মাংস এবং খাসির মাংস থেকেও অল্প পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায়। তবে গরুর মাংস ও খাসির মাংস অতিরিক্ত খাওয়া উচিত না। ⛘


