প্রবল ঘুর্ণি ঝড়ে নিউইর্য়কে মৃত্যু ১, পাল্টে গেল শহরের চেহারা

সন্ধান২৪.ক : মঙ্গলবার দুপুরে পাল্টে গেল নিউইর্য়ক শহরের চেহারা।  মাত্র  আধঘন্টার মত, সেই ঝড়েই মৃত্যু হলো  ৬০ বছর বয়সী কুইন্সের মারিয়া সেইলেসের । হেরিকেন “আইসিয়াস”-র  প্রবল ঘুর্ণি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি স্টেটের রাস্তা-ঘাট,বাড়ি-গাড়ি, বিদ্যুতের খুঁটিসহ বহু দোকান-পাটের।  প্রায় ৫লাখ গ্রাহকের বিদুৎ বিচ্ছিন্ন হয়েছে। স্ট্যাটান আইল্যান্ডের ফেরী ঘাট ও রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পুলিশ জানায়, কুইন্সের ব্রায়ারউডের ১৪৩ স্ট্রিট এবং ৮৪ ড্রাইভে একটি গাড়িতে ছিলেন মারিয়া সেইলেস, সেই গাড়ির উপর একটি গাছ ভেঙ্গে তার মৃত্যু হয়।   

কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয় নিউইর্য়ক, নিউজার্সী  ও কানেকটিকাট  স্টেট । দুপুরে হঠাৎ করে  ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিও হয়। মিনিটখানেকের ঝড়ে প্রায় লন্ডভঙ্গ  হয় নিউইর্য়ক শহর। ঝড়ের সময় গাড়ির উপর গাছ ভেঙ্গে গেলে,৯১১-এ কল  দিয়েও কোন ফল পাওয়া যায় নাই বলে অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন জায়গায় গাছ ভেঙে বেশকিছু বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। তাঁর ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদুৎ সরবরাহ। 

জানা যাচ্ছে, প্রবল ঝড়ো হাওয়ার ফলে বেশ কয়েকটি গাছ  বাড়ির উপরেও ভেঙে পড়েছে । এমনকি প্রধান সড়কের উপরেও গাছ ভেঙে পড়ে । যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও রাস্তার উপর বড় গাছ ভেঙে পড়ার কারণে বন্ধ হয়ে যায় সম্পূর্ণ যান চলাচল। 

 

 

 

Exit mobile version