প্রবল তুষারঝড়ের কবলে পড়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। ২৯ জানুয়ারি দিনভর বয়ে যাওয়া এই ঝড়ে নিউইয়র্কে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে তিনজনেরই মৃত্যু হয়েছে জমানো বরফ সরানোর সময়।
লং আইল্যান্ড এলাকার কোথাও কোথাও বরফের স্ত‚প ছিল দুই ফুটেরও বেশি। পরদিন ৩০ জানুয়ারি নিউইয়র্ক সিটির রাস্তায় বরফের পাহাড় জমে থাকতে দেখা যায়। প্রচণ্ড শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
এই শৈত্যপ্রবাহ দিনকয়েক থাকবে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া বিভাগ। গতকাল রোববার বিকেল পর্যন্ত নিউইয়র্ক ও নিউজার্সিতে পাঁচ শতাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।
এসব দুর্ঘটনার বেশিরভাগই হয়েছে পিচ্ছিল মহাসড়কের কারণে। হিমাংকের নিচে প্রচণ্ড শীতে জমে ওঠা বরফ সরাতে হিমশিম খেতে হচ্ছে নাগরিকদের। এরপর অতিরিক্ত পরিছন্নতা কর্মী নিয়োগ দিয়ে বরফ সরাতে হয়েছে।


