
নিউইয়র্কসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি অঙ্গরাজ্যে দুই ফুটেরও বেশি বরফের স্তরে ঢেকে পড়েছে। গত ১২ ঘণ্টার লাগাতার তুষারপাতে ইতোমধ্যে অন্তত দেড় শতাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। তুষারের স্তুপ ও তুষার ঝরের কারণে রাস্তায় শত শত গাড়ি আটকে পড়েছে।
আবহাওয়া কর্মকর্তারা জানান, নিউইয়র্কের বাফেলো নগরী ও আলবেনী অনেক এলাকা ইতোমধ্যে তিন ফুট বরফের নিচে ঢাকা পড়েছে। তুষারপাতের কারণে পশ্চিম নিউইয়র্কের বেশ কিছু শহরের শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস বন্ধ করে দেয়া হয়েছে। শহরের রাস্তাঘাট ও ঘরবাড়ি বরফে ঢাকা পড়েছে। এতে বহু লোক বিভিন্ন স্থানে আটকা পড়েছে।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংস্থা সেখানে আরও প্রবল তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। তুষারপাতের সঙ্গে প্রচন্ড বেগে কনকনে ঠাণ্ডা বাতাস অধিকাংশ বাসিন্দাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের অর্ধেকেরও বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। এতে যান চলাচলে চরম ব্যাঘাত ঘটছে।রাস্তায় র যানবাহন আটকে আছে, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস বন্ধসহ বহু ফ্লাইটের সময়সূচি বাতিল করা হয়েছে। যুুক্তরাষ্ট্র চলতি বছর এটাই প্রথম বড় তুষারপাত কবলে পড়লো বলে স্থানীয়রা জানায়।