প্রবীণ লেখক-সাংবাদিক মাহবুবুর রহমানের প্রকাশিত ‘ফ্রিডম ইজ নট ফ্রি’ গ্রস্থের প্রকাশনা উৎসব

১৪ মে সোমবার জ্যাকসন হাটসের জুইস সেন্টারে সন্ধ্যায় প্রবীণ লেখক-সাংবাদিক মাহবুবুর রহমানের প্রকাশিত ‘ফ্রিডম ইজ নট ফ্রি’ গ্রস্থের প্রকাশনা উৎসব হলো।
নিউইয়র্কের সাপ্তাহিক ঠিকানা,সাপ্তাহিক বাংলা পত্রিকা ও সাপ্তাহিক প্রথম আলোর যৌথভাবে আয়োজিত এই প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠিকানার সম্পাদক মন্ডলির সভাপতি, সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরীর সঞ্চালনায় মাহবুবুর রহমানের কর্মজীবন নিয়ে আলোচনা করেন সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের।

প্রকাশিত গ্রন্থ নিয়ে আলোচনা করেন সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক মনজুর আহমেদ, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান, লেখক ফারুক ফয়সল।
অনুষ্ঠানে অতিথিদের নিয়ে মাহবুবুর রহমানের স্ত্রী সৈয়দা নুরুন্নাহার বেগম বইয়ের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে উপস্থিত যুক্তরাষ্ট্রের চিকিৎসক ডা. ছাদ উজ জামান চৌধুরী যুক্তরাষ্ট্র জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লেখক -সাংবাদিক মাহবুবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করে। অনুষ্ঠানে মাহবুবুর রহমানের সম্মানে কবিতা আবৃত্তি করেন এইচ বি রিতা এবং স্বপ্ন কুমার। প্রকাশিত গ্রন্থ থেকে পাঠ করেন বাচিক শিল্পী আনোয়ারুল ইসলাম লাভলু।
আলোচনা অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক মনজুর আহমেদ বলেন, মাহবুর রহমান নিবিষ্টমনে সাংবাদিকতাই শুধু করেননি, দক্ষ সম্পাদক হিসেবে তিনি সকলের শ্রদ্ধা অর্জন করেছেন।
প্রবীণ সাংবাদিক ফজলুর রহমান বলেন, একজন সাংবাদিক শেষ পর্যন্ত সম্মানই আশা করেন। মাহবুবুর রহমানকে যারা সম্মানিত করেছেন, ভালোবেসে কাছে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞ।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিশফাক আহমেদ মিশু মাহবুবুর রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশ ছাড়া আলোকিতজনরা প্রবাসকে আলোকিত করছেন ঠিকই। মাহবুবুর রহমানের মতো ব্যক্তির কাছ থেকে দেশ অনেক কিছু পাওয়ার ছিল।
ফারুক ফয়সল বলেন, ফ্রিডম ইজ নট ফ্রি গ্রন্থে একজন সাংবাদিক ও সাহিত্যিকের যৌথ সত্তা মূর্ত হয়ে উঠেছে। অভিজ্ঞতার সমৃদ্ধ ঝাঁপি থেকে মাহবুর রহমান লিখেছেন।
সভাপতির ভাষণে এম এম শাহীন তিন দশক আগে মাহবুবুর রহমানকে নিয়ে তাঁর অভিযাত্রার কথা তুলে ধরেন।

মাহবুবুর রহমান তার বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজনের জন্য সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে শুধু বলেছেন, কর্ম যে বৃথা যায় না, তার প্রমাণ তিনি পেয়েছেন আজকের আয়োজনে ভালোবাসার উচ্ছ¡াসে। বই নিয়ে যারা আলোচনা করেছেন, তাঁকে ভালোবাসা জানাতে উপস্থিত সংগঠন ও ব্যক্তিদের কৃতজ্ঞতা জানান। তিনি তাঁর সাংবাদিকতা জীবনে কাছে থেকে দেখা নানা বিষয় নিয়ে আরও লেখার প্রেরণা পেয়েছেন বলে উল্লেখ করেন।
মাহবুবুর রহমানকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সাংবাদিক তাসের খান মাহমুদ, মোহাম্মদ সাঈদ, শামসাদ হুসাম চৌধুরী, আহমাদ মাযহার, মনিজা রহমান, শহীদুল ইসলাম, মনোয়ারুল ইসলাম, শাখাওয়াত হোসেন সেলিম, মোহাম্মদ শামসুল হক, ছাদ উজ জামান চৌধুরী, রওশন আরা নীপা, এমবি তুষার, আবদুস শহীদ, সৈয়দ ফজলুর রহমান, শেলী জামান খান, মাহবুব রহমান, রওশন হক, জয়নুল চৌধুরী হেলাল, মুনিয়া মাহমুদ, শাহীন আজমল, রওশন হাসান,অধ্যাপক হুসনে আরা, এবিএম সালেহউদ্দীন, ইশতিয়াক রূপু,শেখ সিরাজ,মাহমুদুল চৌধুরী, সারিকুন্নেছা,আক্তারুন্নেছা হক,মাহবুবা শাহরীন লোপা, জাকির হোসেন বাচ্চু, উষা রহমান, ডলি, ডেইজি প্রমূখ।

Exit mobile version