প্রাইমারিতে জয়ী হলেন হোকুল, লড়বেন জালদিনের সঙ্গে

নিউইয়র্ক রাজ্যের প্রাইমারি নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে নির্বাচিত হয়েছেন ক্যাথি হোকুল। একইভাবে রিপাবলিকান থেকে নির্বাচিত হন লী জালদিন। ২৮ জুন এই প্রাইমারি অনুষ্ঠিত হয়। আগামী নভেম্বরে এই দুই প্রার্থী রাজ্য গভর্নর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গত চার দশক থেকে নিউইয়র্ক রাজ্যের গভর্নর পদে কোনো রিপাবলিকান জয় পাননি। সর্বশেষ নির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর এন্ড্রু কুমো যৌন কেলেংকারির অভিযোগে পদত্যাগ করলে লেফটেনেন্ট গভর্নর ক্যাথি হকুল দায়িত্ব গ্রহণ করেন।

মধ্যপন্থী নেতা হিসেবে পরিচিত ক্যাথি হকুল আসছে নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলের মধ্যে চ্যালেঞ্জে পড়েছিলেন। সিটি পাবলিক অ্যাডভোকেট জুমেইন উইলিয়ামস এবং ল্য আইল্যান্ড থেকে নির্বাচিত কংগ্রেসম্যান টমাস সাউজিকে সহজেই প্রাইমারিতে পরাজিত করেছেন ক্যাথি হকুল।

এদিকে রিপাবলিকান লী জালদীন ২০১৫ সাল থেকে রাজ্যের সাফক কাউন্টি এলাকা থেকে প্রতিনিধি পরিষদে প্রতিনিধিত্ব করে আসছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত লী জালদীন।

Exit mobile version