সন্ধান২৪.কম ডেস্ক : মা’কে হারিয়েছেন চব্বিশ ঘন্টাও কাটেনি অভিনেতা কাঞ্চন মল্লিকের। কিন্তু কথা দিয়েছিলেন রবিবার সকালেই শুটে যাবেন। আর সেই কথা রাখতেই কান্না চেপে, এক বুক কষ্ট নিয়ে অভিনেতা কাঞ্চন মল্লিক চলে গেলেন ডায়মণ্ডহারবারে, ওয়েব সিরিজের শুটিংয়ে রোজকারের মতোই মেকআপ, ড্রেসআপ করে সারা দিন শট দিলেন তিনি।
বন্ধু রুদ্রনীল সে কথা জানিয়েই এক ফেসবুক পোস্টে লেখেন, “একজন অভিনেতা,কাঞ্চন মল্লিক। যার মা কাল পৃথিবী ছেড়ে চলে গেলেন। হাউহাউ করে কান্নায় ভেঙে পড়ল আমার কাঁধে মাথা রেখে। কিন্তু, জীবিকার কারণে মানুষকে হাসাতে আজ সকাল থেকে সে শুটিং ফ্লোরে । যন্ত্রণা ভোলার জন্য ২৪ ঘন্টাও কাটেনি। হ্যাঁ, অভিনেতারা ঠিক সহজ মানুষ নয়। হয়ত অন্য কিছু।”
গতকাল, শনিবার সকাল ১১টা নাগাদ নিজের বাড়িতে মৃত্যু হয় কাঞ্চনের মা’য়ের। গতকালই কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর।


