Wednesday, April 1, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বিনোদন

প্রেমিকাকে গাড়ি উপহার দেওয়ায় রাগে হৃতিকের ঘর ছাড়েন সুজান

February 4, 2022
in বিনোদন
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

হৃতিক রোশন তার বন্ধুদের উপহার দিতে ভালোবাসেন। তবে কখনও সখনও বন্ধু ‘বিশেষ’ হলে তার ভালোবাসার মাত্রা ছাড়ায়।

উপহারের মূল্য শুনে একবার প্রচণ্ড রেগে ঘর ছেড়েছিলেন হৃতিক ঘরনি সুজান। খবর আনন্দবাজার পত্রিকার।

তখনও হৃতিক-সুজান বিবাহবিচ্ছেদ হননি। আলাদা করেননি নিজেদের দাম্পত্যের পথ। তবে বিশেষ বন্ধুকে দেওয়া হৃতিকের বিশেষ উপহারের বহর দেখে সুজান দুই সন্তানকে নিয়ে চলে যান তার বাবা-মায়ের কাছে।

হৃতিক তখন সবে শেষ করেছেন কাইট ছবির শুটিং। কাইটয়ের শুটিংয়ে হৃতিকের সঙ্গে তার সহঅভিনেত্রী বারবারা মোরির রসায়ন নিয়ে তুমুল চর্চা চলছে বলিউডে। এমনও বলা হচ্ছে— যে ‘গ্রিক গড’ প্রেমে পড়েছেন মেক্সিকান অভিনেত্রীর।

জন্মসূত্রে উরুগুইয়ান বারবারা তখন মেক্সিকোর সিনেমাজগতের বড় আর বিখ্যাত মুখ। হৃতিকের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রকাশ্যে একটিও কথা বলেননি। হৃতিকও বলছেন, ‘বারবারা খুব ভালো বন্ধু আমার। আমি আমার পারিবারিক জীবনে খুশি।’

ঠিক সেই সময়েই প্রকাশ্যে আসে একটি খবর। জানা যায়, বন্ধু বারবারাকে কাইটের শুটিং চলাকালীন একটি গাড়ি উপহার দিয়েছেন হৃতিক। যার দাম কম করে আড়াই থেকে তিন কোটি টাকা।

বন্ধুকে কোটি টাকার উপহার! শুনেই নাকি রেগে গিয়েছিলেন সুজান। তার আগে বারবারা-হৃতিক আলোচনায় সুজানের ধৈর্য বিপদসীমায় পৌঁছেছিল। উপহারের খবরে সহ্যের বাঁধ ভাঙে।

কাইটয়ের শুটিংয়ের এক কৌশলী জানিয়েছেন, বারবারাকে একটি ভ্যানিটি ভ্যান উপহার দিয়েছিলেন অভিনেতা। এ ধরনের ভ্যানিটি ভ্যানকে সাধারণত একটি ছোট বাড়িই বলা যায়। তাতে যেমন স্নানঘর থাকে, তেমনই থাকে আরাম করার জায়গা, পোশাক রাখার জায়গা, এমনকি রান্নার ব্যবস্থাও।

মেক্সিকান অভিনেত্রী নিজের দেশ ছেড়ে ভারতে এসেছিলেন ছবির শুটিং করতে। শুটিংয়ে যাতে তিনি নিজের বাড়ির কথা মনে না করেন, সে জন্যই তাকে ওই গাড়ি-বাড়ি উপহার দেন বলিউড তারকা।

কাইট ছবির ওই কৌশলীই জানিয়েছেন, উপহার পেয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন বারবারাও। তিনি ভাবতেই পারেননি এত দামি উপহার কেউ দিতে পারেন। হৃতিক তখন তাকে বলেন, তাদের বন্ধুত্বের স্বাক্ষর হিসেবে ওই উপহার গ্রহণ করতে।

Related Posts

বিনোদন

১১০ বিয়ে, জন্ম দেন কন্যার, ৩২ বছর সংসার করে ১৪২-এ প্রয়াত হলেন সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি

January 14, 2026
9
বিনোদন

বাংলাদেশী সিনেমা ‘বলী’ অস্কারে লড়বে

October 2, 2024
4
No Result
View All Result

Recent Posts

  • বিহারে মন্দিরের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু আট মহিলার! আহত বেশ কয়েকজন
  • ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি
  • নিউইয়র্কে ট্রাকচাপায় বাংলাদেশি তরুণীর মৃত্যু, আজ বায়তুল জান্নাহ মসজিদে জানাজা
  • যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর খারাপের খারাপ ’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ইসরায়েলে একযোগে ইরান–হিজবুল্লাহর হামলা, ১০০ শহরে বেজে উঠলো সাইরেন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version