প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করতে জ্যাকসন হাইটসে বিএআরসি‘র সভা অনুষ্ঠিত

সন্ধান২৪.কম : আমেরিকার  আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিউইয়র্কে রিপাবলিকান দলের জন সমর্থন বাড়াতে এবং প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করতে  জ্যাকসন হাইটসে  বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান ককাস ইন্ক ( বিএআরসি ) এক বিনিময় সভার আয়োজন করে । 

সভায় প্রেসিডেন্ট নির্বাচনে দলের কর্ম পদ্ধতি নির্দ্ধারণ, বাংগালী কমিউনিটিতে রিপাবলিকান দলের সমর্থক বৃদ্ধি, রিপাবলিকান দল সম্পর্কে কমিউনিটির ভোটারদের অবহিত করা ও দলের নেতা-কর্মীদের কাজের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

বিএআরসি’র ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান এ রব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাবেক সিনিয়র সহ-সভাপতি  ওয়াসী চৌধুরী প্রেসিডেন্ট নির্বাচনে নিউইয়র্কে রিপাবলিকান দলের জন সমর্থন বাড়াতে এবং প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করতে কি কি পদক্ষেপ গ্রহন করতে হবে তা  তুলে ধরেন। তিনি  দলের কর্ম পদ্ধতি নির্দ্ধারণ ও  রিপাবলিকান দল সম্পর্কে কমিউনিটির ভোটারদের জানানোর জন্য সংগঠনের সদস্যদের আহ্ববান জানান।

অনুষ্ঠানের সঞ্চালক উত্তরবঙ্গ ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বিএআরসি-র সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম নতুন গঠিত কার্যকরী কমিটি ও ট্রাষ্টি বোর্ডের সদস্যদের পরিচয় করে দেন।

বিগত দিনে রিপাবলিকান দলের সাফল্য তুলে ধরে  বক্তব্য করেন বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা সৈয়দ এম কে জামান,  বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা  সেলিম খান,  মো আশরাফুজ্জামান ,গ্লোরী , বিশ্বজিত কুমার দাশ, বেলাল আহমেদ চৌধুরী , মোহাম্মদ রেজা হক, রমিজ উদ্দিন খান , রেজাউল আজাদ ভুইয়া ,সুরভী চম্পা ,শাহানা আইয়ুব  প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতেই  মাওলানা জুবায়ের রশিদ দোয়া মাহফিল পরিচালনা করেন। এরপর আমেরিকা ও বাংলাদেশে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বক্তরা ট্রাাম্পের সুন্দর  অভিবাসন ও বৈদেশিক নীতি, সুসংহত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা ,সমকামী সম্প্রদায়ের অধিকার বিরোধিতা,রিপাবলিকান পার্টি  এবং ব্যবসায় বান্ধব রাজনৈতিক দল হিসেবে রিপাবলিক দলের ঐতিহ্য তুলে ধরেন।

”গ্রেট আমেরিকা” বিনির্মণের প্রত্যয় ব্যক্ত করে  বক্তরা আরও বলেন,  কাজ না করে নিজের পরিবারকে শিক্ষিত না করে যারা সরকারের সাহায্যে বেঁচে থাকতে চায় এই দেশ তাদের জন্য না । যারা নিজেদের উন্নয়নের স্বপ্ন দেখে এই দেশে তার সব ধরনের সুযোগ-সুবিধা আছে।  এই নির্বাচনটি খুব গুরুত্বপূর্ণ। করোনা মহামারির কারণে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও আমেরিকার মাথা উঁচু রাখতে ডোনাল্ড ট্রাম্পের বিকল্প নেই।

বক্তরা বলেন, ”বাঙালি কমিউনিটিতে ব্যাপক হারে রিপাবলিকান সমর্থক বাড়ছে।  মি. ট্রাম্প আমেরিকার স্বার্থকে সবসময়ে সবার ওপরে রাখেন। এইজন্যই আমরা  তাকে সমর্থন করছি । আমেরিকাকে আবার সুপার পাওয়ার হিসাবে দাড় করানো জন্য ট্রাম্পের বিকল্প নাই। 

উল্লেখ্য, সম্প্রতি রব এ চৌধুরীকে চেয়াম্যান করে  ৫ সদস্য বিশিষ্ঠ ট্রাষ্টি বোর্ড ও ওয়াসী চৌধুরীকে সভাপতি এবংমোহাম্মদ আবুল কাশেমকে  সাধারণ সম্পাদক করে  ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশী   আমেরিকান রিপাবলিকান ককাস ইন্ক’র কার্যকরী কমিটি গঠন করা হয়।

Exit mobile version