সন্ধান২৪.কম: নিউইয়র্ক সিটি মেয়র অফিসের ‘এশিয়ান অ্যাডভাইজার’ হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ ও বিশিষ্ট সমাজ সেবক ফাহাদ সোলেয়মান।

গত ১০ আগস্ট বুধবার সন্ধ্যা ৬টায় ম্যানহাটানের নিউইয়র্ক সিটি হলে এই শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়। এখানেই জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন এনওয়াইসি‘র (জেবিবি) সাধারণ সম্পাদক ও দক্ষ সংগঠক ফাহাদ মেয়রের কাছে শপথ নেন।
ফাহাদ সোলেয়মান নিউইয়র্ক সিটি মেয়র-এর এশিয়ান অ্যাডভাইজার হিসেবে বিজনেস এবং পাবলিক সার্ভিস পার্ট এর অ্যাডভাইজার হিসেবে কাজ করবেন।

ফাহাদ সোলেয়মানের এই সাফল্যে কমিউনিটির অনেকেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। জ্যাকসন হাইটস কাউন্সিলম্যান শেখর কৃষান, গাইবান্ধা সোসাইটি অব ইউএসএ,জেবিবিএর সভাপতি হারুন ভূইয়া ও সহ সভাপতি জেড আলম নমিসহ অনেকেই তাকে অভিনন্দন জানিয়ে সিটিতে তার কাজের সাফল্য কামনা করেছেন।
উল্লেখ্য, নিলফামারীর বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও রাজনীতিক প্রয়াত এম এম সোলায়মানের জেষ্ঠ পুত্র ফাহাদ সোলায়মান। তিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মানের বড় ভাই।


