সন্ধান২৪.কম ডেস্ক ঃ আবার রক্তাক্ত হলো আমেরিকার আইওয়া ষ্টেট । ওই ষ্টেটের মাস্কাটিন শহরে এলোপাথড়ি গুলিতে মৃত্যু হল ৬ জনের। এত জনকে খুনের পর হামলাকারী নিজেও আত্মঘাতী হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।
মাস্কাটিনের পুলিশ জানিয়েছে, দুপুর ১২টা নাগাদ গুলি চলার খবর পায় পুলিশ। হামলাকারী দুটি বাড়ি ও একটি দোকানকে নিশানা করে এলোপাথাড়ি গুলি চালায়।
প্রাথমিক তদন্তে পুলিশে অনুমান পারিবারিক দ্বন্দ্বের জেরেই মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী সোমবার দুপুরে এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে। মাস্কাটিনের পুলিশ প্রধান অ্যান্থনি কিস জানিয়েছেন, দুপুর ১২টা নাগাদ গুলি চলার খবর পায় পুলিশ। হামলাকারী দুটি বাড়ি ও একটি দোকানকে নিশানা করে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। একটি বাড়ি থেকে ৪ জনের, অন্য একটি বাড়ি ও দোকান থেকে ২ জনের দেহ উদ্ধার হয়। জানা যাচ্ছে, হামলাকারী ৫২ বছরের প্রৌঢ় রায়ান উইলিস ম্যাকফারল্যান্ড। ৬ জনকে খুনের পর এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত। প্রাথমিক তদন্তে পুলিশে অনুমান পারিবারিক দ্বন্দ্বের জেরেই মর্মান্তিক এই ঘটনা ঘটেছে।
এই অবস্থায় অভিযুক্তের খোঁজের তল্লাশি অভিযানে নামে পুলিশ। ব্যাপক তল্লাশির পর অভিযুক্তের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে, পুলিশ এলাকা ঘিরে ফেললে গ্রেপ্তারির আশঙ্কায় নিজেই নিজেকে গুলি করেন রায়ান। পুলিশ তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। পুলিশের দাবি অনুযায়ী, মৃতরা সকলেই রায়ানের আত্মীয় ছিলেন। পারিবারিক বিবাদের জেরেই এই হিংসার সূত্রপাত। যদিও পুলিশের তরফে নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
