ফের সংলাপে বসছে রাশিয়া-ইউক্রেন

প্রায় তিন সপ্তাহের যুদ্ধাবস্থার মধ্যেই আজ আবারও আলোচনায় বসছে রাশিয়া ও ইউক্রেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক। তিনি রোববার এক টুইটে জানান, দুই দেশের প্রতিনিধিদের মধ্যে ভিডিও কনফারেন্স হবে।

তিনি টুইটে লেখেন— ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা হবে। আলোচনার জন্য দুপক্ষ প্রস্তুত। এই বৈঠকে বেশ কিছু বিষয় উত্থাপিত হবে। আগের আলোচনার সারসংক্ষেপও আজ মনে করিয়ে দেওয়া হবে। খবর বিবিসি ও সিএনএনের।

এদিকে রাশিয়ার পক্ষে ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি তিমিত্রি পেসকভ বলেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সংলাপ হবে।
মিখাইলো পোদেলিয়াক বলেন, রাশিয়া এখন তার চারপাশের দুনিয়াকে অনেক বেশি সঠিকভাবে উপলব্ধি করছে। বিষয়টি ইউক্রেনের অবস্থানের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, যা যুদ্ধক্ষেত্রে প্রমাণ হয়েছে। এবং স্বার্থ রক্ষার ক্ষেত্রে ইউক্রেনের পদক্ষেপেও তা প্রমাণিত।’

Exit mobile version