ফ্রান্স না আর্জেন্টিনা, রবিবার বিশ্বকাপ নিয়ে যাবে কে?

সন্ধান২৪.কমঃ ১৮ ডিসেম্বর নিউইয়র্ক সময় সকাল দশটায় অনুুষ্ঠিত হবে কাতারে লুসেল স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপ ফাইনাল। মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স। টলিউডে উত্তেজনা তুঙ্গে। হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য মুখিয়ে সকলে।

কাতার বিশ্বকাপ ফাইনালের সময় যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনার পারদ। সারা বিশ্ব এখন সেই গালা ইভেন্টের অপেক্ষায়। ছুটির দিনে ভরা সন্ধ্যায় ঘরে রীতিমতো ফুটবল পার্টি করার সুযোগ ! এখন থেকেই প্ল্যান সারা অনেকেরই। রবিবার নিউইয়র্কের ব্রঙ্কস, জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওজনপার্ক, ব্রুকলিন, এষ্টোরিয়ার নানা হোটেল-চায়ের দোকানে বড় স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থাও থাকছে যথারীতি।

ফ্রান্স কোচ দিদিয়ের দেশম সংবাদ সম্মেলনে এসেছিলেন । দলের পাঁচ খেলোয়াড়ের অসুস্থতা, দুই জনের ইনজুরি নিয়ে তেমন কোন আপডেট দিতে পারেননি তিনি। জানান যে, একটু সকালেই ঘুম থেকে উঠেছেন। খেলোয়াড়দের অনেকে ঘুমিয়ে ছিলেন। তিনি তাদের জাগিয়ে দেননি। 

 ফ্রান্সের ডিফেন্ডার রাফায়েল ভারানে, ডায়ত উপামেকানো, ইব্রাহিমা কোনাতে এবং মিডফিল্ডার আন্দ্রে র‌্যাবিওট ও অ্যাটাকার কিংসলি কোম্যান ‘ক্যামেল জ্বরে’ আক্রান্ত হয়েছেন। সেমিফাইনালে মাঠে থাকা ডিফেন্ডার থিও হার্নান্দেজ ও মিডফিল্ডার অঁরেলিন চুয়ামেনি ইনজুরিতে পড়েছিলেন।  

তাদের নিয়ে দেশম বলেন, ‘আমরা সতর্ক থাকার চেষ্টা করছি। ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। দলের অনেকেই ইনজুরিতে ছিল। ওই ধাক্কা কাটিয়ে আমরা ফাইনালে উঠেছি। এটাও (অসুস্থতা) দলে যেন প্রভাব ফেলতে না পারে সেজন্য সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের মানিয়ে নিতে হবে।’

লিওনেল স্কালোনি কৌশলী কোচ হিসেবে পরিচিতি পেয়েছেন। কাতার বিশ্বকাপের ছয় ম্যাচে দলকে ছয় কৌশলে খেলিয়েছেন তিনি। ফ্রান্স কোচ দিদিয়ের দেশমও তা পর্যবেক্ষণ করেছেন। মেসিদের কোচ কখনও পজিশন প্লেয়িং ফুটবল খেলিয়েছেন, কোন ম্যাচে পাঁচ ডিফেন্ডার নিয়েছেন। আবার ক্রোয়েশিয়ার বিপক্ষে কাউন্টার অ্যাটাকের ল্যাতিন স্টাইল দেখিয়েছেন। 

ফ্রান্সের বিপক্ষে ফাইনালে স্কালোনির কৌশলের মারপ্যাচ দেখাতে হবে। দেশমের দলকে ফাঁদে ফেলতে দরকারের সময় উপযুক্ত এক অস্ত্র হাতে পাচ্ছেন তিনি। আর্জেন্টিনার অভিজ্ঞ ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া পুরোপুরি ফিট হয়ে খেলতে প্রস্তুত। স্কালোনি জানিয়েছেন, ‘ডি মারিয়া এলেইলেবল’। তাকে ঘিরেই নেওয়া হতে পারে কৌশল। 

ফাইনালের কৌশল তো ফাঁস করার বিষয় নয়। রুদ্ধদ্বারে অনুশীলন করা আর্জেন্টিনার কোচ স্কালোনি তা ফাঁসও করবেন না। তবে কোচ ফরমেশন নিয়ে ধারণা দিয়েছেন। বিশ্বকাপের ফাইনাল পূর্ব সংবাদ সম্মেলনে কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ী কোচ বলেছেন, ‘একাদশের বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। শেষ অনুশীলন হচ্ছে, খেলোয়াড়রাও অল্পক্ষণের মধ্যেই জানতে পারবে। ৫-৩-২ বা ৪-৪-২ এর যেকোন ফরমেশনে আমরা খেলতে পারি। ওটা নির্ভর করবে ম্যাচ পরিস্থিতির ওপর।’ 

Exit mobile version