Sunday, February 22, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

নিউ ইয়র্ক ফ্লাইটে নারীর শরীরে মূত্রত্যাগ, চাকরি হারালেন অভিযুক্ত ব্যক্তি

January 6, 2023
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
26
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ ওয়েলস ফার্গো কোম্পানি নারী সহযাত্রীর শরীরে মূত্রত্যাগের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি শঙ্কর মিশ্রকে চাকরিচ্যুত করেছে। গত ২৬ নভেম্বর যুক্তরাষ্টের নিউ ইয়র্ক থেকে এয়ার ইন্ডিয়ার উড়ানে দিল্লি আসার সময়ে এক নারী যাত্রীর গায়ে মূত্রত্যাগ করেন ওই ব্যক্তি। ওই নারী বিমানযাত্রী এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে চিঠি লেখার পরে ঘটনাটি প্রকাশ্যে আসে।

শঙ্কর মিশ্রের বিরুদ্ধে অভিযোগগুলি ‘খুবই বিরক্তিকর’ জানায় ওয়েলস ফার্গো নামের মার্কিন আর্থিক পরিষেবা সংস্থা শুক্রবার এক বিবৃতিতে ।

বিবৃতিতে বলা হয়, ওয়েলস ফার্গো কর্মীদের পেশাদার ও ব্যক্তিগত আচরণের সর্বোচ্চ মান বজায় রাখে। সেখানে শঙ্কর মিশ্রের আচরণ বিরক্তিকর বলে মনে করে আমাদের কোম্পানি। তাই তাকে চাকরিচ্যুত করা হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করছি এবং তাদেরকে যে কোন অতিরিক্ত তদন্তের জন্য অনুরোধ করছি।’

গত ২৬ নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লির পথে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে অভিযুক্ত ব্যক্তির পাশে বসেছিলেন এক নারী যাত্রী। দুজনই বিজনেস ক্লাসে ভ্রমণ করছিলেন। খাবার খাওয়ার পর উড়োজাহাজটিতে আলো কমিয়ে দেওয়া হয়। এ সময় অভিযুক্ত ওই ব্যক্তি পাশে বসা নারীর শরীরে মূত্র ত্যাগ করেন। 

ভুক্তভোগী ওই নারী এ নিয়ে ক্রুর কাছে অভিযোগ করেন। বলেন, তার পোশাক, জুতা ও ব্যাগ প্রস্রাবে ভিজে গেছে। ক্রু ওই নারী যাত্রীকে এক সেট জামা ও স্লিপার দেন। সেগুলো পরে ওই নারীকে অভিযুক্ত ব্যক্তির পাশেই বসতে হয়। তখন উড়োজাহাজটিতে অন্য আসন ফাঁকা ছিল না।

এ ঘটনা জানাজানি হলে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন ওই ফ্লাইট পরিচালনাকারী এয়ার ইন্ডিয়াকে একটি নোটিশ দেয়। বৃহস্পতিবার সেই নোটিশের জবাব দিয়েছে এয়ার ইন্ডিয়া। এতে গত ২৬ নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে কী ঘটেছিল, তার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়।

অভিযুক্ত পুরুষ যাত্রীর নাম প্রকাশ না করে এয়ার ইন্ডিয়ার চিঠিতে বলা হয়েছে, অশোভন আচরণ করায় ওই ব্যক্তি এক মাস এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে চলাচল করতে পারবেন না। এ ছাড়া এ ঘটনায় একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেটির প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে।

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, এয়ার ইন্ডিয়ার নেওয়া পদক্ষেপ পর্যবেক্ষণ করছে তারা। এ ঘটনায় দিল্লির পালান পুলিশ স্টেশন এ ঘটনায় একটি মামলা করেছে। অপরদিকে সংক্ষুব্ধ নারী যাত্রীকে বিমান ভাড়া ফেরত দিয়েছে বিমান কর্তৃপক্ষ।

Related Posts

আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের

February 6, 2026
7
আন্তর্জাতিক

‘গ্রিনল্যান্ড আমেদেরই’, সুইৎজারল্যান্ডে সদর্পে ঘোষণা ট্রাম্পের

January 21, 2026
7
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version