ফ্লোরিডায় সড়ক দূর্ঘটনায বাংলাদেশি যুবক ইমামুস শেখের মৃত্যু

সন্ধান২৪.কম : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে সড়ক দুর্ঘটনায় ইমামুস শেখ নামে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে ।

মিয়ামি ডেড কাউন্টি পুলিশ ও ফায়ার রেসকিউ টিমের একজন সদস্য এই তথ্য নিশ্চিত করেন। ইমামুস শেখ দীর্ঘ দিন থেকে ফ্লোরিডায় বসবাস করে আসছিল। তার মৃত্যুতে তার পরিবারে নেমে  এসেছে শোকের ছায়া।

গত ২৪ মে রোববার স্থানীয় সময় আনুমানিক রাত ২টায় সাউথ ওয়েস্ট ১০ এভিনিউ ও থার্ড স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে।

৩৪ বছরের ইমামুস শেখ মিয়ামি আন্তর্জাতিক এয়ারপোর্টে কর্মরত ছিলেন এবং কাজ শেষে ফেরার পথে লিটল হাভানায় পেছন থেকে একটি সাদা প্রাইভেট ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

Exit mobile version