সন্ধান২৪.কম : বগুড়ায় করোনার উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ডা. আব্দুল লতিফের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ডা. আব্দুল লতিফ (৫৭) মারা যান। তিনি স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের অল্টারনেটিভ মেডিক্যাল কেয়ার (এএমসি) বিভাগের পরিচালক ছিলেন।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, ছুটিতে ঢাকা থেকে বগুড়ায় আসেন ডা. আব্দুল লতিফ। তিনি মঙ্গলবার (৪ আগস্ট) জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষা করে তার করোনা নেগেটিভ আসে। কিন্তু করোনার উপসর্গ থাকায় তাকে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তিনি বলেন, আবদুল লতিফের অক্সিজেনের মাত্রা কমে আসায় বৃহস্পতিবার দুপুরে মারা যান।
