সন্ধান২৪.কম : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আগস্টের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত শোকাবহ এ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্টেট আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের খাবার বাড়ি রেস্টুরেন্টের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে দলের সভাপতি ড. সিদ্দিকুর রহমান সভাপতিত্ব করেন । ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় আলোচনা পর্বে সভাপতি সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনার আবেদন পুনরায় বিবেচনার যে উদ্যোগ নিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট তাতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, শীঘ্রই খুনী রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে নিয়ে তার দণ্ড কার্যকর করার মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে হবে।


