বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাজধানীতে নিক্সন চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বক্তব্য রাখছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। 

সন্ধান২৪.কম : কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেছে যুবলীগ। শনিবার সন্ধ্যায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের নেতৃত্বে রাজধানীতে মিছিলটি বের হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে ধানমন্ডি ৩২-এ গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরী।

তিনি বলেন, কুষ্টিয়ায় যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্যে মৌলবাদীদের হামলার প্রতিবাদে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আজ বিক্ষোভ মিছিল বের করেছি।

এছাড়া আগামীকাল ৬ ডিসেম্বর সারাদেশের প্রতিটি জেলা/ মহানগর/ উপজেলা/ থানা/পৌরসভায় (সকল মহানগরের অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে) বিক্ষোভ সমাবেশ করবে যুবলীগ।

 

Exit mobile version